NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

আনুষ্ঠানিকভাবে পালিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৪, ০৬:০০ পিএম

আনুষ্ঠানিকভাবে পালিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস

বছরের ৩ এপ্রিল পালিত হয় জাতীয় চলচ্চিত্র দিবস। সেই অনুযায়ী আজ পালিত হলো দিবসটি। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। দিনটিকে স্মরণ করে ২০১২ সাল থেকে উদযাপিত হয়ে আসছে জাতীয় চলচ্চিত্র দিবস।

এবারও বিএফডিসিতে চলচ্চিত্র দিবস  উপলক্ষে ছিলনানা ধরনের আয়োজন।  এবারের চলচ্চিত্র দিবসের মূল প্রতিপাদ্য হলো, ‘আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্রেক্ষাগৃহে দেখব ছবি এই হোক অঙ্গীকার’।

 

জানা যায়, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিএফডিসির তত্বাবধানে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। আজ বিকালে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।  

 

রমজানের কারণে জমকালো আয়োজন না হলেওউদ্বোধনী অনুষ্ঠান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। 

এরপর দুপুর ৩টা ৩৫ মিনিটে এফডিসিতে বঙ্গবন্ধুর বায়োপিক চলচ্চিত্র ‘মুজিব—একটি জাতির রূপকার’র প্রদর্শনী  করা হয়।

এটি ছাড়াও পরিচালক সমিতি, শিল্পী সমিতি মিলে বেশ কিছু আয়োজন করে।