NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

টিজারের মতো গানেও মুগ্ধ করল রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৪, ০৬:৩৭ পিএম

টিজারের মতো গানেও মুগ্ধ করল রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’

ঈদে যে কয়টি ছবি মুক্তির অপেক্ষায় তাঁর মধ্যে অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেয়ালের দেশ।’ শরীফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটির টিজার ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার এর প্রথম গান প্রকাশ হয়েছে। টিজারের মতো প্রথম গানেও মুগ্ধতা ছড়িয়েছে ‘দেয়ালের দেশ।

 

গত ২৩ মার্চ প্রকাশ করা হয় এর টিজার। সেই ঝলকে যেমন মুগ্ধতা খুঁজে পেয়েছিল দর্শক; তার ধারাবাহিকতা বজায় থাকলো ছবির প্রথম গানে। যেটা উন্মুক্ত করা হয়েছে শনিবার (৩০ মার্চ) বিকালে। গানটির শিরোনাম ‘বেঁচে যাওয়া ভালোবাসা’।

 

 

রোহিত সাধু খাঁনের অপূর্ব কথামালায় গানের সুর-সংগীত সাজিয়েছেন ইমন চৌধুরী। গানটি গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। এর চিত্রে উঠে এসেছে ছবির মূল দুই চরিত্রের অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলীর প্রেম রসায়ন। কখনও তারা পাবলিক বাসে, কখনও সড়কে, কখনও আবার নদীর ধারে প্রেমের গল্প রচনা করছেন।

কিন্তু সেই প্রেম পর্বে বড় ধাক্কা হয়ে আসে বুবলীর অসুস্থতা ও মৃত্যু! এর পেছনে লুকিয়ে থাকা রহস্যই ‘দেয়ালের দেশ’র মূল বিষয়বস্তু। যা উন্মোচিত হবে পুরো সিনেমায়।

 

এবারের ঈদ উপলক্ষে প্রায় এক ডজন ছবি মুক্তির মিছিলে রয়েছে। এর মধ্যে অধিকাংশ ছবির টিজার, গান এসেছে প্রকাশ্যে। তবে সমালোচকদের মতামত পর্যবেক্ষণ করলে আঁচ করা যায়, এগিয়ে আছে এই ‘দেয়ালের দেশ’ই।

যদিও দর্শক চাহিদা কিংবা ভিউতে দাপট ধরে রেখেছেন শাকিব খান, তার ‘রাজকুমার’ সিনেমা দিয়ে।

 

সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। মিশুক মনি পরিচালিত ছবিটিতে রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ অনেকে।