NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ঈদে টেলিভিশনের পর্দায় আসছে ‘হাওয়া’


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৪, ০৬:৪২ পিএম

ঈদে টেলিভিশনের পর্দায় আসছে ‘হাওয়া’

প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে বহুল আলোচিত চলচ্চিত্র হাওয়া। এবারের ঈদে দর্শকরা ছবিটি দেখতে পাবেন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। দর্শকের জন্য ঈদুল ফিতরের বিশেষ আয়োজন হিসেবে তিন দিন এ সিনেমা প্রচার করবে চ্যানেলটি। ঈদের দিন, ঈদের তৃতীয় দিন ও পঞ্চম দিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘হাওয়া’।

 

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার অজয় কুমার কুণ্ডু বলেছেন, “সিনেমার জন্য অন্যতম একটি মাধ্যম হলো টেলিভিশন। সেই জায়গা থেকে ‘হাওয়া’ টেলিভিশনে প্রচারের পরিকল্পনা করেছি।”

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত হাওয়া পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন।

মূল ভূমিকায় ছিলেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ ও নাজিফা তুষি।  ‘হাওয়া’তে আরো অভিনয় করেছেন সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মন্ডলসহ অনেকে।

 

২০২২ সালে মুক্তি পাওয়া হাওয়া সিনেমাটি ব্যাবসায়িক সফলতার পাশাপাশি দর্শক-সমালোচকের প্রশংসা অর্জন করে। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি দেশের বাইরেও বাংলাদেশি দর্শকের ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি।

সিনেমাটি ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে ও ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ পাঁচটি পুরস্কার অর্জন করেছেন।