NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

বক্স অফিসে জাদু দেখাচ্ছে অজয়-মাধবনের ‘শয়তান’


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ১১:১৭ এএম

বক্স অফিসে জাদু দেখাচ্ছে অজয়-মাধবনের ‘শয়তান’

মুক্তির পর থেকেই বেশ আলোচনায় উঠে এসেছে অজয় দেবগন ও মাধবন অভিনীত চলচ্চিত্র শয়তান। দর্শক ও সমালোচকদের মন জয় করার পাশাপাশি ভারতীয় বক্স অফিসেও দাপট দেখাচ্ছে সিনেমাটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুসারে, সুপারন্যাচারাল হরর-থ্রিলারটি বক্স অফিসে ৭০ কোটির আয় ছাড়িয়েছে। 

মুক্তির প্রথম দিন ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করে ১৪.৭৫ কোটি রুপি।

দ্বিতীয় দিন ১৮.৭৫ কোটি, তৃতীয় দিন ২০.৫ কোটি, চতুর্থ দিন ৭.০৫ কোটি ও পঞ্চম দিন আয় করে নেয় ৬.০৫ কোটি রুপি। বর্তমানে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৪ কোটি রুপি। আর বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ১০০ কোটি রুপি। 

 

এ বছর হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’ এবং শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’-এর পরে ‘শয়তান’ বর্তমানে তৃতীয়-সর্বোচ্চ আয় করা সিনেমা।

 

কৃষ্ণদেব ইয়াগনিক রচিত ও পরিচালিত ২০২৩ সালের গুজরাটি হরর ফিল্ম ভাশ-এর হিন্দি রিমেক শয়তান। এটি প্রযোজনা করেছে জিও স্টুডিও, দেবগন ফিল্মস এবং প্যানোরামা স্টুডিও। সিনেমাটি একটি দুর্ভাগ্যজনক ও ভয়ংকর রাতের  গল্প বলে, যখন একজন অনাহূত অতিথি (আর মাধবন) পাহাড়ে থাকা একটি প্রত্যন্ত ফার্মহাউসে বসবাসকারী একটি পরিবারে প্রবেশ করে। এরপরই ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা।

 

সিনেমাটিতে অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা। খল চরিত্রে দেখা গেছে আর. মাধবনকে। অজয় দেবগন বরাবরই দায়িত্ববান বাবার চরিত্রে জাদু দেখিয়েছেন। শয়তানেও এর ব্যতিক্রম হয়নি। সন্তানকে বাঁচাতে পিতার আকুতি এর আগেও পর্দায় তুলে ধরেছেন তিনি ‘দৃশ্যম’, ‘দৃশ্যম ২’ এবং ‘শিভায়’ চলচ্চিত্র দিয়ে।

এবার শয়তানে নতুন করে জাদু দেখালেন অজয়।