NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

গোলাম মামুনের গল্প নিয়েই ফিরছেন অপূর্ব


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৪, ১১:৩৫ এএম

গোলাম মামুনের গল্প নিয়েই ফিরছেন অপূর্ব

হইচইয়ের আলোচিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন-অফ নির্মাণ করবেন শিহাব শাহীন। এর আগে সিরিজটি পরিচালনা করেছিলেন তানিম রহমান অংশু। প্রয়াত অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনার আদলে তৈরি সিরিজটিতে অভিনয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। সালমানের ছায়াচরিত্র আরমানের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

 

বিষয়টি নিয়ে সালমানের পরিবার আদালত পর্যন্ত গিয়েছিল। এবারের সিরিজটিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অপূর্ব। তিনি এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছিলেন। এবারের সিরিজটির গল্প হবে গোলাম মামুনকে নিয়েই।

 

তাই নামও রাখা হয়েছে ‘গোলাম মামুন’। কবে শুটিং শুরু, সে বিষয়ে জানতে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্ল্যাটফরম থেকে কিছু বলতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে কিছুই জানাতে পারব না। অনুমতি পেলে সবাইকে জানাব।

 

এরই মধ্যে সিরিজটির গল্প লেখার কাজ শেষ হয়েছে। অপূর্বর সঙ্গে এবারও আছেন ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর, তমা মির্জা, সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান প্রমুখ।