NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা


খবর   প্রকাশিত:  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৩৯ পিএম

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডস আয়োজিত এ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে। আগামী ২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন ধরা প্রেজেন্টস তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড।

এই আসরের মাধ্যমেই প্রথমবারের মতো আজীবন সম্মাননা বিভাগ যুক্ত হয়েছে।

সেই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে রুনা লায়লাকে।

 

শাহরিয়ার স্বপনের উদ্যোগে গত দুই বছর ধরে আয়োজিত হচ্ছে বাইফা অ্যাওয়ার্ডস। তাতে পুরস্কার গ্রহণ করেন দেশসেরা শিল্পীরা। তবে প্রথম সারির তারকারা যেন আরও পরিশীলিত অ্যাওয়ার্ড আয়োজনে নিজেদের উপস্থাপন করতে পারেন এবং যোগ্যরাই স্বীকৃতি পেতে পারেন; এমন একটি আলোচনা-সমালোচনাও উঠেছিল আসর দুটি ঘিরে।

সেদিক বিবেচনা করে বাইফা’র তৃতীয় সিজনে হাজির হচ্ছে একেবারেই নতুনরূপে।

 

দেশের দু-একটি সম্মানজনক বেসরকারি অ্যাওয়ার্ড ছাড়া কোনটিতেই যথাযথ ভোটিং কিংবা জুরিবোর্ডের কার্যক্রম দেখা যায় না। তবে বাইফা এবার থেকে এসব বিষয় মেনেই পুরস্কারের জন্য যোগ্য শিল্পী নির্বাচন করছে বলে জানান সহ আয়োজক মাসিদ রণ। তাই নয়, এই আসরের মধ্য দিয়ে অ্যাওয়ার্ডটি সরকারি রেজিস্ট্রেশন প্রক্রিয়াও চলছে।

 

এবার বাইফাতে পপুলার ও জুরি- দুই বিভাগে মোট ৪৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে।

পপুলার চয়েসের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট করা যাবে বাইফা ডট কম ওয়েবসাইটে। বাইফা’র প্রধান শাহরিয়ার স্বপন জানান, এরইমধ্যে তিন লক্ষাধিক ভোট এসেছে বিভিন্ন বিভাগের জন্য। আর জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তানভীন সুইটি, দীপা খন্দকার এবং চিত্রনাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম।

 

পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিকে জমকালো করার জন্য থাকছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা। পারফর্ম করবেন তানজিন তিশা, তমা মির্জা, হৃদি শেখ, দীঘি, জেফার রহমান, ইমন চৌধুরী, আলেয়া বেগম ও শিবলু।

মূল অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা আবদুন নূর সজল এবং অভিনেত্রী-উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। রেড কার্পেট উপস্থাপনা করবেন বারিষা হক ও ইমতু রাতিশ।