NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

পুরুষ প্লাস্টিক ব্যাগের মতো, টুইঙ্কেলের মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৪২ পিএম

পুরুষ প্লাস্টিক ব্যাগের মতো, টুইঙ্কেলের মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা

বিতর্ক যেমন বলিউড অভিনেত্রী কঙ্গনার আরেক নাম। পান থেকে চুন খসলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন অভিনেত্রী কঙ্গনা। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন টুইঙ্কেল খান্না। সেখানে পুরুষদের প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করলেন বলিউডের এই অভিনেত্রী।

অক্ষয় ঘরনির এ মন্তব্য নিয়ে নেট দুনিয়ায় জোর চর্চা চলছে, সেখানেই প্রতিবাদ জানালেন কঙ্গনা। 

 

সাক্ষাৎকারে টুইঙ্কেল খান্নার কাছে জানতে চাওয়া হয়, কিভাবে উপলব্ধি করলেন আপনি একজন নারীবাদী? জবাবে টুইঙ্কেল খান্না বলেন, ‘আমি কখনো নারীবাদী অথবা সমতা বা অন্য কিছু নিয়ে কথা বলিনি। কিন্তু এটা খুবই স্পষ্ট ছিল যে পুরুষের কোনো প্রয়োজনই নেই। আপনার কাছে সুন্দর একটি হাতব্যাগ থাকলে যেমন ভালো হয়, তেমনি একজন পুরুষ থাকলে ভালো হয়।

আপনার কাছে প্লাস্টিকের ব্যাগ থাকলেও তা করতে পারবেন। তাই আমি সেই ধারণা নিয়ে বেড়ে উঠেছি, আমি মনে করি এর তেমন কোনো ব্যবহার নেই।’

 

নারীর জীবনে পুরুষের প্রয়োজন নেই—এ বিষয়টি টুইঙ্কেল খান্নার মা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া তাঁকে শিখিয়েছেন বলেও জানান তিনি।

টুইঙ্কেল খান্নার বক্তব্য নজর কেড়েছে কঙ্গনার।

টুইঙ্কেলের ভিডিওটি এক্সে (টুইট) শেয়ার করেছেন তিনি। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘এই সুবিধাভোগী বাচ্চারা পুরুষদের পলিথিন ব্যাগ মনে করে, তারা কি শান্ত হওয়ার চেষ্টা করছে? তারকা সন্তানেরা রুপার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, সোনার প্লেটে চলচ্চিত্র ক্যারিয়ার পেয়েও তারা তার সুবিচার করতে পারেনি। তারা আসলে কী হতে চায়? সবজি নাকি নারীবাদী?’

 

এখন আর অভিনয়ে নেই টুইঙ্কেল খান্না। ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুচ ভি করেগা’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে তাঁকে। একই বছরের শুরুতে হুট করে অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কেল।

এর পর থেকে সংসারে থিতু হয়েছেন। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। সংসার সামলানোর পাশাপাশি লেখায় মন দিয়েছেন টুইঙ্কেল খান্না।