NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও রয়েছে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা, ইরানকে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮ আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল
Logo
logo

কার্তিকের ভৌতিক জগতে নাম লেখালেন তৃপ্তি দিমরি


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০১:১৭ পিএম

কার্তিকের ভৌতিক জগতে নাম লেখালেন তৃপ্তি দিমরি

গত বছর ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা। এর পর থেকেই আলোচনায় সিনেমাটি। তৃতীয় কিস্তিতেও থাকছেন কার্তিক আরিয়ান। সেই সঙ্গে ফিরছেন অরিজিনাল ‘মঞ্জুলিকা’ বিদ্যা বালান।

এবার তাদের সঙ্গে যুক্ত হলেন হালের সেনসেশন তৃপ্তি দিমরি।

 

সম্প্রতি, ‘ভুল ভুলাইয়া ৩’-এ বিদ্যা বালানের ‘মঞ্জুলিকা’ হিসেবে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন কার্তিক আরিয়ান। আর এবার তৃপ্তি দিমরির অন্তর্ভুক্তির কথাও জানালেন তিনি।

1
‘ভুল ভুলাইয়া’তে বিদ্যা বালান

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সামাজিক মাধ্যমে কার্তিক আরিয়ানের একটি পোস্ট সাড়া ফেলেছিল।

এক অভিনেত্রীর অস্পষ্ট ছবি পোস্ট করেছিলেন কার্তিক। সেই ছবি দিয়ে কার্তিক ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেছিলেন, ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার নায়িকা হবেন কে? বেশ জল্পনাকল্পনা তৈরি হয়েছিল ছবিটি ঘিরে। তবে ভক্তদের বেশি অপেক্ষা করতে হয়নি। কার্তিক নিজেই স্পষ্ট করলেন, ‘ভুল ভুলাইয়া ৩’-এ কিয়ারার পরিবর্তে এন্ট্রি নিচ্ছেন তৃপ্তি দিমরি।

 

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’। যেখানে একজন মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। আর মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর সিনেমার টুইস্টে ভরা গল্প মন কেড়েছিল দর্শকদের। এরপর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটিও বক্স অফিসে সুপারহিট হয়।

দ্বিতীয় কিস্তিতে অক্ষয় কুমার ও বিদ্যা বালানের পরিবর্তে দেখা গেছে কার্তিক আরিয়ান ও টাবুকে। সিনেমাটির সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা। ‘ভুল ভুলাইয়া ৩’ প্রযোজনা করবেন ভূষণ কুমার এবং পরিচালনা করবেন আনিস বাজমি। ২০২৪ সালের দীপাবলিতে হরর-কমেডি চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।