NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

নাটকে ‘আইটেম গান’, নেচে মাত করলেন ফারিণ


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:২৪ পিএম

নাটকে ‘আইটেম গান’, নেচে মাত করলেন ফারিণ

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘আনারকলি’। তবে নাটকটি অনএয়ারে আসার আগেই চলে এসেছে এর গান। ‘লোকাল বয়’ শিরোনামের গানটি গেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত গায়িকা তোশিবা। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর।

আর মিউজকি করেছেন প্রীতম। তবে গানটি নিয়ে অনেকেই উচ্ছ্বসিত যে কারণে, সেটা হলো গানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের পারফরম্যান্স। গানের সঙ্গে গলা মেলানো নয় শুধু, গানটিতে একরকম নেচে মাত করেছেন তিনি।

 

নাটকটির পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘নাটকের গল্পের প্রয়োজনেই গানটি এসেছে।

এটাকে নাটকের আইটেম গান বলা যেতে পারে। তবে একেবারে গল্প ও চরিত্রের সঙ্গে যুক্ত। যেটা পুরো নাটক দেখলে দর্শক সহজেই বুঝতে পারবেন।’

 

তিনি জানান, কয়েক দিন আগে শুটিং করা হয়েছে গানটির।

তাও ঢাকার বাইরে। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত সময় লেগেছে গানটির শুটিং করতে। বেশ আয়োজন করে, সেট নির্মাণ করে তবেই গানটির শুটিং করতে হয়েছে বলে জানান তিনি।

 

নাটকটিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। গানে অবশ্য তৌসিফেরও উপস্থিতি আছে।

গানের দৃশ্যায়নটা এমন, তাঁর সামনে মঞ্চে নাচছেন ফারিণ আর চেয়ারে বসে আছেন তৌসিফ। অনেকটা যাত্রার ঢঙে দৃশ্য ধারণ করা হয়েছে গানটির। তাই এ দুজন ছাড়াও আছে দর্শকের উপস্থিত।

 

পরিচালক জানান, একান্ন মিডিয়া নামের ইউটিউব চ্যানেলে ১২ ফেব্রুয়ারি আসবে পুরো নাটক ‘আনারকলি’।