NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

মা হারালেন মডেল অভিনেত্রী শেহতাজ


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

মা হারালেন মডেল অভিনেত্রী শেহতাজ

অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেমের মা শাহীনা খন্দকার মারা গেছেন। আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ খবর জানিয়েছেন শেহতাজের স্বামী ও সংগীত পরিচালক প্রীতম হাসান।

ফেসবুকে প্রীতম লিখেছেন, ‘আমার শাশুড়ি আজ ভোর সাড়ে ছয়টায় মারা গেছেন।

আপনারা তার জন্য দোয়া করবেন।’

 

এদিকে শেহতাজের মা হারানোর খবর শুনে প্রীতমের ওই পোস্টে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকে।  কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির লিখেছেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। সৃষ্টিকর্তা সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন’।

অন্য একজন লিখেছেন, ‘শুনে খারাপ লাগছে। তোমার ও তোমার পরিবারের প্রতি সমবেদনা’।

 

২০২২ সালে মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। সে বছরের ০৪ জুলাই দিবাগত রাত ২টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার প্রায় বছরের মধ্যে মা হারালেন অভিনেত্রী।