NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস? বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার জুলাইযোদ্ধা আজিজুরের জীবনসংগ্রামের গল্প শুনলেন প্রধানমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪ ৭৩তম জন্মদিনে ববিতা, ফিরে দেখা রুপালি পর্দার সোনালি পথচলা বিশ্বকাপ ‘বিক্রি’ বিতর্কে অবশেষে মুখ খুললেন ফিফা সভাপতি
Logo
logo

নাউরু চীনের এক-চীন নীতির সমর্থন করে ; সিএমজি'র সাক্ষাৎকারে নাউরুর পররাষ্ট্রমন্ত্রী


শুয়েই ফেই ফেই: প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৭:১৪ এএম

নাউরু চীনের এক-চীন নীতির সমর্থন করে ;  সিএমজি'র সাক্ষাৎকারে নাউরুর পররাষ্ট্রমন্ত্রী

বেইজিংয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিবৃতিতে স্বাক্ষর করার পর নাউরুর পররাষ্ট্রমন্ত্রী লিওনেল আইঙ্গিমিয়া চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে বলেন যে, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃসূচনা করা সঠিক সিদ্ধান্ত। আঙ্গেমিয়া বলেন যে, চীনের স্বাগত জানানোর মনোভাবে তিনি অনুভব করেছে যে- চীন একটি পুরানো বন্ধু।

তিনি বলেন, চীন ও নাউরু যৌথভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করেছে। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা নাউরুকে আরও শক্তিশালী উন্নয়নের পথে নিয়ে যাবে। চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করা এবং এক-চীন নীতিকে স্বীকৃতি দেওয়া কোনো বাজে সিদ্ধান্ত নয়, তা সতর্কতার সাথে বিবেচনা করা হয়েছে। বর্তমান সরকারের আমলে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি বাস্তবায়িত হয়েছে। 

তিনি আরও বলেন, নাউরু চীনের পাশাপাশি এগিয়ে যাবে এবং এক-চীন নীতি মেনে চলবে। তিনি মনে করেন, চীন অনেক পুরানো বন্ধুর মতো, যারা শত শত বছর ধরে একসাথে রয়েছে। বর্তমানে ১৮৩টি দেশ এক-চীন নীতিকে স্বীকৃতি দিয়েছে। এটিই বিশ্বের একটি অপ্রতিরোধ্য প্রবণতা।

কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা মানেই ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানো। 
তিনি আরো বলেন, কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণার পর, সিএমজি দ্রুত নাউরু-এর অ্যারন জেলায় একটি বিদেশি শাখা প্রতিষ্ঠা করেছে। সিএমজি নাউরুর তথ্য মন্ত্রণালয়ের সাথে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মিডিয়ার ভূমিকা আছে। চীনা মিডিয়ায় বলা হয়েছে যে, নাউরু প্রশান্ত মহাসাগরের মুক্তা। কেউ নাউরুকে এভাবে বর্ণনা করেনি। তিনি এর প্রশংসা করেন। বড় বা ছোট হোক না কেন, ভালো বা মন্দ হোক না কেন, এটাই নাউরুবাসীর বাড়ি। এটাই মিডিয়ার কাজ।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।