NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

‘ইমার্জেন্সি’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন কঙ্গনা


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

‘ইমার্জেন্সি’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন কঙ্গনা

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে আগামী ১৪ জুন প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আজ সকালে ইনস্টাগ্রামে ‘ইমার্জেন্সি’ শিরোনামের সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেন কঙ্গনা।

dfgdfgh
‘ইমার্জেন্সি’ সিনেমার নতুন পোস্টার 

নতুন একটি পোস্টার শেয়ার করে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ভারতের অন্ধকার সময়ের গল্প বলবে ‘ইমার্জেন্সি’। সেই পোস্টারে সিনেমা মুক্তির তারিখ লেখা আছে।

 

সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। ছবিটি লিখেছেন রীতেশ শাহ। এতে আরো অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক ও শ্রেয়াস তালপান্ডে।

সিনেমাটি নিয়ে কঙ্গনা জানিয়েছেন, “আমার সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প ‘ইমার্জেন্সি’।

মণিকর্ণিকার পর এই নিয়ে দ্বিতীয়বার আমার ছবি পরিচালনায় আসা। আমাদের এই বড় বাজেটের পিরিয়ড ড্রামার জন্য সেরা ভারতীয় এবং আন্তর্জাতিক প্রতিভা একত্র হয়ে কাজ করেছেন।”

 

ছবিটি এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে সময়সূচি পরিবর্তনের কারণে মুক্তি স্থগিত রাখা হয়েছিল। গত বছরে মুক্তি পেয়েছিল ইমার্জেন্সির টিজার।

সিনেমাটিতে কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে।

 

এদিকে কয়েক বছর ধরে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা। রেঙ্গুন থেকে শুরু করে ‘মণিকর্ণিকা’, ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’।