NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

সাইমনের পর এবার পদত্যাগ করবেন জয় চৌধুরী


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

সাইমনের পর এবার পদত্যাগ করবেন জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন অভিনেতা জয় চৌধুরী। খুব শিগগিরই শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান এই অভিনেতা। 

জয় চৌধুরী  বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ব্যস্ততার কারণে চিঠি পাঠাতে পরিনি।

দ্রুতই সমিতিতে গিয়ে অফিশিয়ালি পদত্যাগের বিষয়টি জানাব। আমি সব সদস্যদের হয়তো বার্তা পাঠাব। কেননা, যে পজিশনে বসে আমি কাজ করতে পারব না, সেটা ধরে রাখার কোনো প্রয়োজন নেই।’

 

তিনি আরও বলেন, ‘আমার জায়গা থেকে আমি মনে করি আমার একদমই দেয়ালে পিঠ ঠেকে গেছে।

আমি একদমই সমিতির আগে-পিছে কোনো কিছুতেই নেই। আমি এখন শুধু আমার কাজকে ফোকাস করছি।’

 

এর আগে গত ২০ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর পদত্যাগপত্র জমা দেন সাইমন সাদিক। গত দুই বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।