NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

‘ঝুমকা’ গানের শত মিলিয়ন, উচ্ছ্বসিত জেফার


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ১২:১৯ পিএম

‘ঝুমকা’ গানের শত মিলিয়ন, উচ্ছ্বসিত জেফার

গেল বছরের জানুয়ারিতে মুক্তি পেয়ছিল ‘ঝুমকা’ গান। গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। টিকটক, রিলস, ইউটিউবে গানটি ছড়িয়ে পড়ে এবং বেশ ভালো ভিউ হতে থাকে। এবার জানা গেল  শত মিলিয়নের মাইলফলক ছুঁয়েছে জেফার রহমানের ‘ঝুমকা’।

এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত এই গায়িকা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে গানটির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। জেফারের সঙ্গে গানটি লিখেছেন ও গেয়েছেন মুজা। তবে মুজা চেয়েছিলেন গানটির নাম ‘ঝুমুর’ থাকুক কিন্তু জেফারের ইচ্ছে নাম হয় ‘ঝুমকা’।

এভাবেই গানটি শুরু হয় বলে জানান এই গায়িকা।

 

জেফার লিখেছেন, ‘মুজার সাথে ঝুমকা লেখা এবং স্টুডিওতে একসাথে গানটি তৈরি করার পুরো সময়টা চিরকাল একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। কতটা স্বতঃস্ফূর্তভাবে ‘ঝুমকা’ তৈরি করেছি তা আমি জানি এবং সেটা বেশ পছন্দ করি। যারা এই মাইলফলকের অংশ ছিলেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।

এত এত সমর্থন এবং ভালোবাসার জন্য আমরা সত্যিই অনেক আনন্দিত!

 

শিবু, জেফার এবং মুজার কথায় গানটির মিক্স এবং মাস্টারিং করেছেন আর চা। গান ভিডিওর কোরিওগ্রাফিতে ছিলেন হৃদি শেখ। ভিডিও পরিচালনা করেন পার্থ শেখ।