NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

রাজকীয় আয়োজনে বিয়ে সম্পন্ন আমির কন্যার, দেখুন ছবিতে


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৪, ১২:০৮ এএম

রাজকীয় আয়োজনে বিয়ে সম্পন্ন আমির কন্যার, দেখুন ছবিতে

নতুন বছরের শুরুতেই বিয়ের সাজে সেজে উঠছে আমির খানের বাড়ি। মেয়ে ইরার বিয়েতে এলাহি আয়োজন করেছিলেন আমির খান। গত ৩ জানুয়ারি আইনি বিয়ে হয় বেশ জাঁকজমক ভাবেই। তার পর তাঁরা সপরিবার উদয়পুর উদ্দেশ্যে রওনা হন আনুষ্ঠানিক বিয়ের জন্য।

 

 

nfghfyj
মা -বাবার সঙ্গে ইরা খান ও  নূপুর শিখরে

তিন দিন ধরে চলল বিয়ের নানা অনুষ্ঠান। শেষ দিনের সন্ধ্যায় মেয়ে-জামাইকে আংটি বদলে করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না আমির খান। মেয়ের জন্য আবেগে কেঁদেই ফেললেন এই অভিনেতা।

hbkboik
বিয়েতে ইরা একটি সাদা গাউন পরেছিলেন, ইরার মাথার ওড়না ঠিক করে দিচ্ছেন আমির

মেয়ের বিয়ের আয়োজন যেন ঠিকভাবে সম্পন্ন হয় তাই ৫ জানুয়ারি আগেভাগেই পৌঁছে গিয়েছিলেন বলিউড সুপারস্টার।

 
দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাও ছেলেমেয়েদের নিয়ে পরে পৌঁছন। তিন দিন ব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে কোনওরকম খামতি রাখেননি আমির খান।

 

gcjgyjk
বিয়ের সাজে ইরা খান ও নূপুর শিখরে

বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে।

 
বলিউড গ্ণমাধ্যমের খবর, মিস্টার পারফেকশনিস্ট নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুট বুক করেছেন। যেখান থেকে গোটা উদয়পুরের ভিউ পাওয়া যায়। রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন আমির খানের বলিউডের তারকাবন্ধুরাও। তাঁদের জন্যও বিশেষ আয়োজন ছিল।

 

gcjcygk
একে অপরকে চুমু খাচ্ছেন নব দম্পতি ইরা ও নূপুর

আগামী ১৩ জানুয়ারি মুম্বইয়ের বিকেসি জিও সেন্টারে হচ্ছে গ্র্যান্ড রিসেপশন।

 
যেখানে শাহরুখ-সালমান খান তো উপস্থিত থাকবেনই, তাছাড়াও গ্ল্যামার দুনিয়া থেকে রাজনৈতিক ময়দানের একাধিক ব্যক্তিত্বরাও রয়েছেন আমন্ত্রিতের তালিকায়।

 

xfgnjyfj
বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ইরার বোন জেইন মেরি খান।

তারকাখচিত রিসেপশনে কনেপক্ষ হিসেবে আমন্ত্রণ গিয়েছে অজয় দেবগণ, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, জুহি চাওলা, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকার-সহ আরও অনেক তারকার কাছে।