NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

‘খোলামেলা’ ছবি নিয়ে নেটিজেনদের জবাব দিলেন শাকিবের নায়িকা ইধিকা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৩২ এএম

‘খোলামেলা’ ছবি নিয়ে নেটিজেনদের জবাব দিলেন শাকিবের নায়িকা ইধিকা

গেল ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমা দিয়েই বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে তার অভিনয় আলাদা করে নজর কেড়েছে দর্শকের। ‘প্রিয়তমা’ ছিল তার প্রথম চলচ্চিত্র। ক্যারিয়ারের প্রথম সিনেমাই হিট।

 
ইধিকা এখন রীতিমতো সাফল্যের শিখরে। কিছুদিন আগেই খবর ছড়িয়েছে দেবের নায়িকা হিসেবে কাজ করতে চলেছেন অভিনেত্রী। সে বিষয়ে সরাসরি মুখ খুলেননি তিনি। তবে সম্প্রতি এক ফটোশুট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
 

 

এক জনপ্রিয় ফটোগ্রাফারের কাছে সম্প্রতি ছবি তুলেছেন ইধিকা। লাল রঙের একটি লেহেঙ্গা পরেছিলেন তিনি। সঙ্গে ছিল খোলামেলা ব্লাউজ। গায়ে ছিল না ওড়না কিংবা দোপাট্টা।

 
মাথার চুল ছিল খোলা। চোখে গাঢ় কাজল। এই সব কিছুকে ছাপিয়ে অভিনেত্রীর এই খোলামেলা লুক মেনে নিতে পারছেন না তাঁর ভক্ত- অনুরাগীরা।

 

xdhh

মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, ‘আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তম হিসেবে দেখতে চাইছিলাম’।

 
আরেক ভক্ত লিখেছেন, ‘এ গুলো আশা করিনি তোমার থেকে’। আরেকজন লিখেছেন, ‘খ্যাতি এসে গিয়েছে। এবার এগুলোও আসতে থাকবে।’

 

এসব মন্তব্য বা কটাক্ষ হয়তো অভিনেত্রীর চোখে পড়েছে। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এখানেই থামো, না হয় ভদ্রভাবে এড়িয়ে চলো।’