NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

চলচ্চিত্র উৎসবে আবেগতাড়িত হয়ে পড়লেন অনিল কাপুর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

>
চলচ্চিত্র উৎসবে আবেগতাড়িত হয়ে পড়লেন অনিল কাপুর

গতকাল শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে যোগ দিয়ে উৎসবকে আরো রঙিন করে তুললেন বলিউড মেগাস্টার সালমান খান, অনিল কাপুর, মহেশ ভাটসহ অনেকে। সালমান। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে বসেই তাঁরা উপভোগ করেন উদ্বোধনী অনুষ্ঠান।

 
সেসময় মঞ্চে দাঁড়িয়ে কলকাতায় নিজের পুরোনো স্মৃতি স্মরণ করলেন অভিনেতা অনিল কাপুর।

 

তিনি বলেন, মঞ্চে কখনও ভাঙা বাংলা, আবার কখনও ইংরিজিতে এক আবেগঘন ভাষণ দিলেন অনিল। বললেন, ‘আজকে খুবই আবেগতাড়িত হয়ে পড়ছি। কারণ, এই শহর থেকেই এক সময়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল।

 
’ সত্তরের দশকে পরিচালক এমএস সথ্যু তাঁর ‘কাঁহা কাঁহা সে গুজব গায়া’ ছবিটির শুটিং করেছিলেন কলকাতায়। রাজ্য সরকারের সহায়তায় তৈরি এই ছবিটিই ছিল অনিলের ক্যারিয়ায়ের প্রথম ছবি। অনিল বাংলায় বলেন, ‘১৯৭৯ সালে মুম্বাইয়ের ভিটি স্টেশন থেকে ট্রেনে চেপে হাওড়া স্টেশনে এসে নেমেছিলাম। তার পর বাসে চেপে গিয়ে উঠেছিলাম বালিগঞ্জের গেস্টহাউসে।
 
পরবর্তী ৪৫ দিন কলকাতাই ছিল আমার বাড়ি।’ 

 

বাংলার কিংবদন্তি অভিনেতা এবং শিল্পীদের নাম স্মরণ করতে গিয়ে উত্তম কুমারের প্রসঙ্গ আনলেন অনিল। তিনি বলেন, ‘‘আমার একটা ছবির নাম ‘নায়ক’। আপনারাই ছবিটাকে সুপারহিট করেছিলেন। অনেক পরে আমি সত্যজিৎ রায় পরিচালিত ‘নায়ক’ ছবিটির কথা শুনি এবং ছবিটি দেখার পর বুঝতে পারি, কেন উত্তম কুমারকে ‘মহানায়ক’ বলা হয়।

 
’’

 

অনিল আরও জানান, তিনি এবং তাঁর ছেলে অভিনেতা হর্ষবর্ধন কাপুর সত্যজিৎ রায়ের গুণমুগ্ধ।

ডিসেম্বর ৫ থেকে ১২ ডিসেম্বর, সাতদিন ব্যাপী চলবে চলচ্চিত্র উৎসব। এবার ২১৯ টি সিনেমা দেখানো হবে এই উৎসবে। যার মধ্যে ৭২ টি ফিচার, ৫০ টি শর্ট ফিল্ম, এবং বাকি সব ডকুমেন্টরি। শতবর্ষ উপলক্ষে এ বছর পরিচালক মৃণাল সেন, অভিনেতা দেব আনন্দ এবং রিচার্ড অ্যাটেনবরাহকে সম্মাননা জানানো হচ্ছে। তাদের সঙ্গে সেই তালিকায় রয়েছেন আরও ৫ জন।