NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

করোনার আগে শুটিং, প্রচার শুরু হচ্ছে ডিসেম্বরে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

করোনার আগে শুটিং, প্রচার শুরু হচ্ছে ডিসেম্বরে

নাটকটির শুটিং হয়েছে করোনার আগে। অনএয়ার শুরু হচ্ছে আসছে ডিসেম্বর থেকে। নাটকটির নাম ‘সেলুলয়েড’। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক তানিম রহমান অংশু।

 
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম এবং শ্যামল মাওলা। এর আগেও বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা।
সেলুলয়েড প্রসঙ্গে পরিচালক তানিম রহমান অংশু বলেন,‘আমরা করোনার দু-তিনমাস আগে নাটকটির শুটিং করেছিলাম। তারপর তো করোনা এলো।
 
পুরো পৃথিবী থমকে গেলো। এসব কারণে নাটকটি প্রচার করতে দেরি হয়েছে।’
এতদিন পরে প্রচারে সময় ও গল্পের সঙ্গে কোনো তারতম্য হবে কিনা জানতে চাইলে বলেন,‘সেরকম কোনো সম্ভবনা নেই। নাটকটির গল্পটা একটা মনস্তাত্বিক বিষয় নিয়ে।
 
তাই এটি যে কোনো সময় প্রচার হতে পারে এবং দর্শকও কানেক্ট হতে পারবেন।’

 


নাটকটির গল্প প্রসঙ্গে এই নির্মাতা জানান, পারিবারিক গল্পের পাশাপাশি একজোড়া মানুষের বৈবাহিক জীবন যাপনের গল্প দেখবেন দর্শক।
নাটকটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’র পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে শ্যামল মাওলা বলেন, ‘নাটকটিও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক।কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চাই না।

 
সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি।বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চাই। ঠিক তেমনই একটি গল্পের নাটক ‘সেলুলয়েড’ আশা করি নাটকটি ভালো লাগবে দর্শকদের।’

 


মম বলেন, ‘শ্যামলের সাথে এর আগে অনেক কাজ হয়েছে। গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রটা সঠিক ভাবে উপস্থাপন করতে। আর অংশু ভাইয়ের নির্মাণও আমার ভালো লাগে। সবমিলিয়ে আশা করছি ভালো লাগবে দর্শকের।’
জানা যায়, ‘সেলুলয়েড’ নাটকটি আগামী ৭ ডিসেম্বর সন্ধ্যায় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল এর ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে।