NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

বড় পর্দায় অভিষেক তিশা-ফারুকীর কন্যার


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৮:১৬ পিএম

বড় পর্দায় অভিষেক তিশা-ফারুকীর কন্যার

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পে আবর্তিত হয়েছে সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যেখানে পরিচালনার সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন ফারুকী। সিনেমাটির যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন ফারুকী ও তিশা। শুধু তা-ই নয়, এই সিনেমার একটি গানে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তাদের মেয়ে ইলহাম নুসরাত ফারুকী।

 
আজ প্রকাশ পেয়েছে গানটি। 

 

গানের শিরোনাম ‘জোছনার ফুল’। গানটির কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। যৌথভাবে সুর করেছেন পাভেল আরিন ও সুমি।

 
গানটির সংগীতায়োজনও করেছেন পাভেল আরিন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আমি জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।

 

 

তিনি আরো লিখেছেন, ‘এই গানটা আপাতদৃষ্টিতে ইলহামের জন্য লেখা তার মায়ের চিঠি। কিন্তু বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই মায়ের চিঠি।’

অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, “একজন মায়ের চিঠি তার সন্তানের কাছে। এসে গেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির প্রথম গান।”

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার।

 
যেখানে ফারুকী ও তিশার প্রেমের গল্পের পাশাপাশি তাঁদের সম্পর্কের নানা চড়াই-উতরাই থেকে পরিণয়ের গল্প ও উঠে এসেছে। চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের একটি সিনেমা হিসেবে শিগগিরই মুক্তি পাবে এটি।