NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

অ্যাম্বারের দেওয়া অর্থ দান করে দিলেন জনি


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৬ পিএম

অ্যাম্বারের দেওয়া অর্থ দান করে দিলেন জনি

প্রাক্তন স্বামী হলিউড তারকা জনি ডেপের মানহানির মামলায় হেরে এক মিলিয়ন ডলার জরিমানা প্রদান করেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। অ্যাম্বারের থেকে পাওয়া সেই অর্থ নিজের কাছে না রেখে দাতব্য সংস্থায় দান করেছেন জনি।

জানা গেছে, জনির জন্য এই এক মিলিয়ন জোগাড় করতে বীমা কোম্পানির সহায়তা নিতে হয়েছিল অ্যাম্বারকে। মামলায় হারার পর ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক প্রদানের জন্য অ্যাম্বারকে আদেশ দিয়েছিলেন আদালত।

কিন্তু এই অভিনেত্রী এত অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। সেইসঙ্গে এক মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার সক্ষমতা প্রকাশ করেন। অ্যাম্বারের এ আকুতি কানে নিয়েই মীমাংসা করেন আদালত।

উল্লেখ্য, জনি-অ্যাম্বারের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এরপর থেকেই আদালতে তারা একে অন্যের প্রতি অভিযোগ করেছেন। প্রথমে অ্যাম্বার জনির বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। এরপর জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন দিতে হলো অ্যাম্বারকে।