ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)তে আজ ৩৯২টি কোম্পানির মোট ৭২৬ কোটি ৮ লাখ ৩১ হাজার ২৮০ টাকা আর্থিক মূল্যমানের ২৪ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৫১০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এদিন (ডিএসই)’র সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৩ দশমিক ০৭ পয়েন্ট কমে ৫ হাজার ২০৩ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৮ দশমিক ৪০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ারদর।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- মেঘনা ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ব্র্যাক ব্যাংক, টেকনোড্রাগ, আরডি ফুড, এশিয়াটিক ল্যাব, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এনসিসি ব্যাংক এবং শাইনপুকুর সিরামিকস।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ইস্টার্ন লুব্রিক্যান্টস, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, নাভানা ফার্মা, ফু-ওয়াং সিরামিক, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ড্যাফোডিল কম্পিউটারস। অন্যদিকে দর পতনের শীর্ষে ১০ কোম্পানি হলো - এপেক্স স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ইন্ট্রাকো লিজিং, পিপলস লিজিং, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, মিডাস ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, প্রাইম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড এবং ন্যাশনাল ফিডস।


