নিউইয়র্ক: মৌলভীবাজার জেলার রাজনগর (সিলেট ১৪) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে নিউইয়র্কে গঠিত রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত রাজনগর উপজেলাবাসীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরজান খান জাপান ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ বশারাত আলী, আব্দুর রহিম বাদশা, আব্দুর রকিব মন্টু, আতাউর রহমান সেলিম, আব্দুল গাফফার চৌধুরী খসরু, সংগঠনের সহ সভাপতি মো: হারুন আলী ও সামছু মিয়া তালুকদার, আন্তজার্তিক ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম কয়ছর, কার্যকরী সদস্য মো. মাসুক রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
নতুন উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন: প্রধান উপদেষ্টা সৈয়দ বশারাত আলী, সহকারি উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুল হাসান, উপদেষ্টা রফিক উদ্দিন চৌধুরী (রানা), শাহ রকিব আলী, আব্দুর রকিব মধু, সাখাওয়াত আলী, আব্দুর রহমান লেবু. মজির উদ্দিন চৌধুরী, আলী মোহাম্মদ আশিক, কাজী আতিকুজ্জামান, মিনহাজ আহমেদ ও আবুল হোসেন সুরমান।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় রাজনগর (সিলেট ১৪) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে শিগগির কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান হয়।
নিউইয়র্কে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র ইফতার মাহফিল : নতুন উপদেষ্টা কমিটি গঠন
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
কাতারের সড়কে ঝরলো সিলেটের ৫ জনের প্রাণ
আমেরিকায় ট্রাকচাপায় প্রাণ গেল কবিরের
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন নির্দেশনা
আজ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন: মধ্যরাতেও হাসে সূর্য প্রকৃতির বিস্ময়ে আলোকিত এক দেশ
২০ জুন নিউইয়র্কে ওলসা নর্থ আমেরিকার পারিবারিক আবহে বনভোজন, নিবন্ধন করেছেন ২০০ ল্যাবরেটরিয়ান
নিউইয়র্কে ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণদের জন্য ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ ঘোষণা
কুৎসা রটানোর প্রতিবাদ চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার একাংশের
বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত

