হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃগত শনিবার,২০ জানুয়ারী ২০২৪ ,বাংলাদেশের প্রথম ফৌজি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৮তম জন্মদিন উপলক্ষ্যে নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সন্চালনা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিনের সদস্য সচিব বদিউল আলম। । দোয়া মাহফিলে ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাদিক দোয়া ও দরুদ শরীফ পাঠ করেন এবং মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সুস্থতা কামনা করেন। তারেক রহমানের সুস্থতা সহ বাংলাদেশের সামগ্রিক মঙ্গল কামনা করে মোনাজাত শেষ করেন। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক সংগিত শিল্পী বেবী নাজনিন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, রিপন মিয়া, রেজবুল কবির, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সদস্য কামাল হোসেন হাওলাদার, মোঃ হাসান এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইয়াছিন, গোলাম মাহমুদ, মোঃ হাসান, মোঃ সাইফুল, মোঃ সোহেল রানাসহ আরও অনেকে। প্রচন্ড কনকনে ঠান্ডা মাইনাজ -১৫ডিগ্রির নিচে তাপমাত্রা থাকার পরেও যে সকল নেতৃবৃন্দ দোয়ায় অংশগ্রহন করেছেন তাদেরকে সংগঠনের পক্ষ্য থেকে আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য সচিব বদিউল আলম ধন্যবাদ জানান।
বিএনপি”র প্রতিষঠাক জিয়াউর রহমান ৮৮তম জন্মদিন পালন করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি
প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৪, ০৮:৫২ এএম


প্রবাস রিলেটেড নিউজ
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
আমেরিকা–বাংলাদেশ প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি ইনক’র ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ এর সময় সূচি
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ থেকে প্রাথী হচ্ছেন জে মোল্লা সানি
আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মক্কা আল মুকাররমায় মত বিনিময় সভা ও ইফতার মাহফিল
এডমন্টনে একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

