নিউইয়র্কে ফোবানা’র সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সংগঠন, রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালুর স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ১০ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে। ফোবানা’র চেয়ারম্যান গিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উডসাইডের আহলে বায়েত জামে মসজিদের ইমাম ও খতিব ড. সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরী। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ।
ফোবানা স্টিয়ারিং কমিটির আয়োজনে জ্যাকসন হাইটস্থ শেফ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডা. খন্দকার মাসুদুর রহমান।
মরহুম আতিকুর রহমান সালুর কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান, নুরুল হক, আজকাল পত্রিকার প্রধান সম্পাদক মনজুর আহমদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, সাংবাদিক মইনুদ্দিন নাসের, খন্দকার ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, ফারুক চৌধুরী, কাজি ওয়াহিদ এলিন, সাংবাদিক তাসের খান মাহমুদ, প্রথম আলোর উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, সাংবাদিক ইমরান আনসারী, আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান তোফায়েল আহমেদ চৌধুরী, মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিপ্লবের দীক্ষায় গড়ে উঠা আতিকুর রহমান সালু কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নি। তার সারা জীবনের দিক নির্দেশনা ছিল মজলুম জননেতা মাওলানা ভাষানীর জীবন দর্শণ। বাংলাদেশে আতিকুর রহমান সালুর মতো ত্যাগী ও আদর্শের কর্মীর আজ বড়ই অভাব। বক্তারা বলেন, বাংলাদেশের পরিবেশ আন্দোলন জোরদার, পানির ন্যায্য হিস্যা আদায় ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে সব সময় সোচ্চার ছিলেন মরহুম আতিকুর রহমান সালু। এই কাজগুলো করতে পারলেই পরপারে তাঁর আত্মা শান্তি পাবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
নিউইয়র্কে ফোবানা’র সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান সালুর স্মরণ সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
নিউইয়র্কে প্রবীণ ভারতীয়দের সঙ্গে রাখীবন্ধনে অংশ নিলেন মেয়র মামদানি
নিউ ইয়র্কে 'চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা'-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন
মিশিগানে প্রাক্তন চবিয়ানদের পরিবার নিয়ে ক্রুজ ভ্রমণ
নিউইয়র্কে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় বাংলাদেশিদের জন্য বড় সুখবর
নিউইয়র্কে কানাডা প্রবাসী লায়েক চৌধুরীর সঙ্গে মতবিনিময়
নিউইয়র্কে বাংলাদেশ লিবারেশন ভেটেরানসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

