নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব কমিউনিটিতে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার ২০ জুন এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারনের নির্বাচন ছিল। আর এতে লড়েছেন কমিউনিটির দুই পরিচিত মুখ। প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন মূলধারার রাজনীতিক, কুইন্স কমিউনিটি বোর্ড সদস্য ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। তার বিপরীতে লড়েছেন বারি হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারি। তিনি লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর সেকেন্ড গর্ভনর ও বারি হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারি টুটুলের সহধর্মিনী।
নির্বাচনে শাহ নেওয়াজ ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত নির্বাচিত হন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি মুনমুন হাসিনা বারি পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জে এফ এম রাসেল।
মঙ্গলবার রাত ১০টার পরে ভোট শুরু হয়। এর আগে অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সভা। ভোটের আগে সভায় কয়েকজন সদস্যের ভোটাধিকার না থাকায় তীব্র বিতর্ক দেখা দেয়। ৫ জন সদস্য চাঁদা পরিশোধ করার পরও ভোটার তালিকায় তাদের নাম না থাকায় হৈচৈ এর ঘটনা ঘটে। এ জন্য সদস্যরা নির্বাচন কমিশন ও বিদায়ী প্রেসিডেন্টকে দায়ি করেন। সাধারন সভা ও ভোট গ্রহন পর্ব কোন অধিবেশনেই সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।
নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন কাজ করেছে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবেক প্রেসিডেন্ট ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইয়িদ। কমিশনের সদস্য ছিলেন মতিউর রহমান. মোঃ নাসির উদ্দীন, গিয়াস আহমেদ ও এটর্নি মঈন চৌধুরী।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব’র নির্বাচনে সভাপতি শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক পদে রাসেল জয়ী
প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৯ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
কাতারের সড়কে ঝরলো সিলেটের ৫ জনের প্রাণ
আমেরিকায় ট্রাকচাপায় প্রাণ গেল কবিরের
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন নির্দেশনা
আজ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন: মধ্যরাতেও হাসে সূর্য প্রকৃতির বিস্ময়ে আলোকিত এক দেশ
২০ জুন নিউইয়র্কে ওলসা নর্থ আমেরিকার পারিবারিক আবহে বনভোজন, নিবন্ধন করেছেন ২০০ ল্যাবরেটরিয়ান
নিউইয়র্কে ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণদের জন্য ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ ঘোষণা

