NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সিলেটের নাজমা যুক্তরাজ্যের মেয়র


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৪৫ এএম

সিলেটের নাজমা যুক্তরাজ্যের মেয়র

সিলেটের নাজমা রহমান যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ওই কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন। আগামী একবছর তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন। 

নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের চারবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। 

গতবছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। এর আগে ২০১৮ সালে তিনি একই দল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখান সিলেটের মেয়ে নাজমা রহমান। 

 

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।