NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বার্জেস হিলে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসেন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৩২ এএম

বার্জেস হিলে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসেন

বার্জেস হিল টাউন কাউন্সিল থেকে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন লেখক মোহাম্মদ হোসেন। তিনি ৪ মে স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। মোহাম্মদ হোসেনের প্রাপ্ত ভোট ৭০৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার দলীয় কনজারভেটিভ পার্টির প্রার্থী পেয়েছেন ৩৫৮ ভোট।

মোহাম্মদ হোসেন মূলত লেখক হিসাবে বাংলাদেশ ও বিলেতে সমাদৃত। তার ১৬টি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকবার একুশে বইমেলায় বেস্ট সেলারের তালিকায় ছিলো মোহাম্মদ হোসেনের বই।

মোহাম্মদ হোসেনের জন্ম সুনামগঞ্জ শহরতলীর বুরিস্থল গ্রামে। বেড়ে উঠা সুনামগঞ্জ শহরে। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি কলেজ হয়ে চট্টগ্রাম কমার্স কলেজে থেকে পড়াশুনা শেষ করে তিনি চাকরি জীবনে প্রবেশ করেন। ছাত্রজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

 

লেখালেখির পাশাপাশি সমাজকল্যানমূলক কাজে যুক্ত আছেন। তার অন্যতম সেরা উদ্যোগ সুদখোরের দৌরাত্ম থেকে সাধারণ ও গরীব মানুষকে রক্ষা করতে তিনি সুদ ও ফি বিহীন ঋণ কার্যক্রম ‘যা নিবা, তা দিবা’ চালু করেন। ১৯৯৯ সালে ব্রিটেনে স্থায়ীভাবে পাড়ি জমান। নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি ব্রিটিশ রাজনীতিতে যুক্ত হয়েছেন।

মোহাম্মদ হোসেন বলেন, দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সাথে যুক্ত থাকায় স্থানীয় মানুষদের ভালোবাসা পেয়েছি। আমি তাদের জন্য কাজ করে যাবো নিয়মিত।