NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সালমানের ‘কিসি কা ভাই..জান’ থেকে কে কত আয় করলেন


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৫ এএম

সালমানের ‘কিসি কা ভাই..জান’ থেকে কে কত আয় করলেন

ঈদের মৌসুম মানেই প্রেক্ষাগৃহে সালমান খানের ছবি মুক্তি। ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ মুক্তি পাওয়ার পর প্রতি বছর ঈদ উপলক্ষ্যে সালমানের ছবি মুক্তি পাওয়া যেন একটি রেওয়াজে পরিণত হয়ে গিয়েছে। এবার ঈদেও মুক্তি পেয়েছে তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি। 

ফারহাদ সামজির পরিচালনায় শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। সালমান খান ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পূজা হেগড়ে, দগ্গুবতী ভেঙ্কটেশ। এ ছাড়া অতিথিশিল্পী হিসাবে দেখা গিয়েছে রাম চরণকে।

ছবিতে চমক দিতে উপস্থিত ছিলেন ভাগ্যশ্রী, হিমালয় এবং অভিমন্যু দাসানি। নায়ক হিসাবে সালমানের কেরিয়ারের প্রথম ছবি ‘ম্যায়নে প্যার কিয়া’কে সম্মান জানানো হয়েছে অভিনেতার নতুন ছবিতে।

পার্শ্বচরিত্রে রয়েছেন একাধিক নবাগতা তারকা। ‘বিগ বস’ খ্যাত শেহনাজ গিল, শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারি ছাড়াও কাজ করেছেন সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়াল এবং জেসি গিল।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে কাজ করে তারকারা পারিশ্রমিকও পেয়েছেন নজরকাড়া। কেউ কোটির ঘরে কেউ আবার লাখের ঘরে আয় করেছেন। বলিউড সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করে সালমান পারিশ্রমিক পেয়েছেন ১২৫ কোটি টাকা।

সালমানের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে পূজা হেগড়েকে। এই ছবিতে কাজ করে দক্ষিণী অভিনেত্রী আয় করেছেন ৬ কোটি টাকা।

‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে প্রচারে এসেছিলেন শেহনাজ। পঞ্জাবি ভাষার ছবিতে অভিনয় করার পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।

এই প্রথম বলিপাড়ায় পা রাখলেন শেহনাজ। জানা গেছে, পার্শ্বচরিত্রে অভিনয় করে তিনি পারিশ্রমিক পেয়েছেন ৫০ লাখ টাকা।

সালমানের ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জেসি গিলকে। পার্শ্বচরিত্রে অভিনয় করে তিনি নাকি পারিশ্রমিক পেয়েছেন ৬০ লাখ টাকা।

সালমানের আরো এক ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছে রাঘব জুয়ালকে। ৭০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন রাঘব।

শ্বেতার কন্যা পলকের কেরিয়ারের দ্বিতীয় ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এর আগে ২০২২ সালে ‘রোসি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’ ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল তাকে।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে পলক নাকি পারিশ্রমিক পেয়েছেন ২০ লাখ টাকা। হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ সিদ্ধার্থ নিগম। জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তিনি।

২০১৪ সাল থেকে হিন্দি ধারাবাহিকে অভিনয় করা শুরু করেন সিদ্ধার্থ। ‘ধুম ৩’ এবং ‘মুন্না মাইকেল’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে অভিনয় করে ২০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।