NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করলেও সৌদির প্রতিবেশী ওমান ঈদ উদযাপন করবে শনিবার


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৫, ০৬:০৭ এএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করলেও সৌদির প্রতিবেশী ওমান ঈদ উদযাপন করবে শনিবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করলেও সৌদির প্রতিবেশী ও উপসাগরীয় অঞ্চলের অন্যতম সদস্য ওমান ঈদ উদযাপন করবে শনিবার।

বৃহস্পতিবার রাতে ওমানের ধর্ম মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি।

ধর্ম মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ’২৯ রমজান সন্ধ্যায় মূল চাঁদ দেখা কমিটির বৈঠক হয়েছে। ধর্মমন্ত্রী ড. মোহাম্মদ বিন সাঈদ বিন খালফান আল মামারি বৈঠকে সভাপতিত্ব করেছেন। কমিটির সদস্যরা জানিয়েছেন, ঈদের চাঁদ দেখা গেছে— এমন কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ তারা পাননি। এ কারণে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে ওমানে।’

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলভুক্ত দেশের সংখ্যা মোট ৬টি। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। এই ছয়টি দেশই উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো অপরারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দীর্ঘ স্থলসীমান্তও আছে ওমানের।

বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সুপারিশ অনুযায়ী শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দেয় সৌদি আরব। সৌদির পর একে একে আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের সরকারও একই ঘোষণা দেয়।

ওমানই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের একমাত্র দেশ, যেটি শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।