NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সিডনিতে বাংলা নববর্ষ বরণ


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০৬:৩৭ এএম

সিডনিতে বাংলা নববর্ষ বরণ

সিডনিতে এ বছর পহেলা বৈশাখ থেকেই বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন শুরু হয়ে এখনো চলছে। পাশাপাশি মুসলমান সম্প্রদায় রমজান পালনও অনেকটা উৎসব এবং আমেজে পরিপূর্ণ রেখেছে। সব উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করছে।

সিডনির মিন্টোস্থ ঈগলভিউ রোডে অবস্থিত সবুজ ছায়াঘেরা বাড়িটির স্বত্বাধিকারী সৌরভ সেন পাল এবং জুঁই সেন পাল। সর্বত্র বাঙালির চিরন্তন সংস্কৃতির ছাপ স্পষ্ট করে অঙ্কিত করে রেখেছেন তাদের এই বাড়িতে। এই দম্পতি গত ১৬ এপ্রিল শতাধিক সুধীজনকে আমন্ত্রণ জানিয়ে বাঙালির সর্বজনীন এই উৎসব পালন করেন।

বাংলা বর্ষবরণ অনুষ্ঠানটি দুপুর একটায় শুরু হয়ে সন্ধ্যা ১১টা অবধি চলে। ৫০ প্রকারের ভর্তা, ভাজি, মাছ, মাংস এবং পান্তা দিয়ে চিরাচরিত বাঙালি সংস্কৃতি চর্চার একটি অনন্য এবং অসাধারণ উৎসবের আমেজ তৈরি করে অতিথিদের আপ্যায়ন করেন। অতিথি সমাদরে মাটির বাসনও ছিল লক্ষণীয়। ছিল মাটি ও মানুষের গান এবং নাচ। পাশাপাশি মুসলমান বন্ধুদের জন্য ইফতারের বিশেষ আয়োজন ছিল প্রশংসনীয়।