NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

এবার ব্যোমকেশের চরিত্রে দেব


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৮ এএম

এবার ব্যোমকেশের চরিত্রে দেব

নববর্ষে বড় চমক। বর্ষ বরণের আনন্দে ছুটি কাটাচ্ছেন সবাই। এই শুভ দিনে নতুন লুকে দর্শকের সামনে এসে সবাইকে চমকে দিলেন দেব। বেশ কিছু আগেই নতুন সিনেমার কথা ঘোষণা করেছিলেন তিনি। পরবর্তী সিনেমা যে ব্যোমকেশের গল্পের প্রেক্ষাপটে নির্মিত হবে, সে কথা টুইট করেছিলেন তিনি। পয়লা বৈশাখের দিন প্রকাশ্যে এল সিনেমায় দেবের ফার্স্ট লুক।

পরনে কোট, এক হাতে টর্চ, অন্য হাতে সাপ আর চোখে মোটা ফ্রেমের চশমা— এমন লুকে সকলের সামনে এসে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দেব। এর আগে শঙ্করের চরিত্রে তাকে দেখেছেন দর্শক। বিপুল প্রশংসাও পেয়েছেন। এই প্রথম ব্যোমকেশের চরিত্রে তাঁকে দেখা যাবে।

আগে এই চরিত্রে অভিনয় করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও গৌরব চক্রবর্তীসহ আরও অনেকে। সেই তালিকায় জুড়ল দেবের নাম। এই নতুন ব্যোমকেশকে দর্শকের কতটা মনে ধরবে সেই উত্তর দেবে সময়।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘দুর্গরহস্যের’ প্রেক্ষাপটে সিনেমার গল্প বুনছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। প্রথমে অবশ্য এই সিনেমাকে কেন্দ্র করে নানা গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল, সৃজিত মুখোপাধ্যায় নাকি পরিচালনা করবেন এই সিনেমা। যদিও সেই জল্পনা যে মিথ্য তা নিজেই জানান পরিচালক।