NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সামিরা খান মাহি এবার চিত্রনায়িকা


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ এএম

সামিরা খান মাহি এবার চিত্রনায়িকা

এলাকার একমাত্র ডন মূসা ভাই। তিনি এতটাই প্রভাবশালী যে, যার নাম মুখে নেওয়ার আগে সবাইকে ‘দুঃখিত’ উচ্চারণ করতে হয়! এলাকার জনগণ তাকে বাঘের চেয়েও বেশি ভয় পায়।

এই ডন আবার ঢাকাই সিনেমার পাঁড় ভক্ত। সিনেমা বলতে সিনেমার নায়িকাদের বিষয়ে সে অন্ধ। সারাদিন সিনেমা দেখবে, গান শুনবে আর নায়িকাদের নিয়ে দিবাস্বপ্ন দেখে তার উদয়-অস্ত কাটে।

একই পাড়ার দুষ্টু ছেলে জসিম। যার কাজই হচ্ছে মানুষকে বুদ্ধি দিয়ে বিপদে ফেলানো। যথারীতি জসিমের বুদ্ধির জালে জড়িয়ে পড়েন ডন মূসা ভাই। জসিমের বুদ্ধিতে চিত্রনায়িকা বিজলীকে কাছে পাওয়ার আশায় সিনেমা প্রযোজনায় নামেন মূসা ভাই। শর্ত একটাই, বিজলির সঙ্গে তাকে নাচার সুযোগ দিতে হবে সিনেমায়!

এমনই এক মজার গল্প নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাম ‘নায়িকা তুমি কার’। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি, সাইদুর রহমান পাভেল, সবুজ সানী, রেশমা আহমেদসহ অনেকে।

নির্মাতা জানান, এতে চিত্রনায়িকা বিজলির চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি।

রাফাত বলেন, ‘এটা একটা মজার নাটক। যেখানে পর্দার নায়িকার প্রেমে পড়ে মহল্লার ডন! দুজনকে ঘিরে চলতে থাকে নানা ঘটনা। আশা করছি ঈদ আনন্দে বাড়তি আনন্দ দেবে নাটকটি।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদের বিশেষ এই নাটকটি মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।