NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
Logo
logo

আটলান্টিক সিটিতে ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২১ এএম

আটলান্টিক সিটিতে ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত

নিউ জারসি রাজ্যের  আটলান্টিক সিটিতে ‘ঈদ  বাজার’ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে গত   ১১ এপ্রিল, মংগলবার এই  ‘ঈদ বাজার’  অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টারের যৌথ উদ্যোগে এই ‘ঈদ বাজার’ এর আয়োজন করা হয়।

পবিত্র ঈদুল ফিতরের আগে অনুষ্ঠিত এ ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাঁদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাঁদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ নারী-পুরুষ ও শিশুদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, অলংকার, খেলনা ইত্যাদি প্রদর্শন করা হয়। বিক্রিও হয়েছে ভালো।

মেলায় অংশ নেওয়া প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মমতাজ এর  স্টলে নারীদের বিভিন্ন ডিজাইনের অলংকারের বেশ ভালো বিক্রি হয়েছে। প্রবাসী পাকিস্তানি ব্যবসায়ী মো. আলীর দোকানে ছিল মেয়েদের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবিসহ নানা ধরনের পোশাক, যা বেশ ভালো বিক্রি হয়েছে।

ঈদ বাজারে বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের কয়েকজন জানালেন, এই ঈদ বাজারে হাতের কাছে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক, অলংকারসহ নানা ধরনের পণ্য পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। দাম বেশি বলে কেউ কেউ অনুযোগ করলেও সার্বিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশই। তাঁরা ঈদ বাজারের মতো এমন একটি আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

ঈদ বাজারের আয়োজকদের অন্যতম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটু ছোঁয়া দিতেই এ প্রয়াস।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা  বলেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এ ঈদ বাজারে আশাতীত সাড়া পেয়েছেন, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ বাজার আয়োজনের অনুপ্রেরণা জোগাচ্ছে।