NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘ফারাজ’ চলচ্চিত্র প্রদর্শনে বিরত থাকার নির্দেশ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৯ এএম

‘ফারাজ’ চলচ্চিত্র প্রদর্শনে বিরত থাকার নির্দেশ

ভারতে নির্মিত ‘ফারাজ’ চলচ্চিত্রটি বাংলাদেশে প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

সোমবার (১০ এপ্রিল) তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেনুর মিয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের ধারাবাহিকতায় রিট পিটিশন নম্বর-১৮৮৯/২০২৩ এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতে নির্মিত ‘ফারাজ’ চলচ্চিত্রটি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম এবং টেলিভিশন চ্যানেলে ও চলচ্চিত্র প্রদর্শনীতে প্রদর্শন করা থেকে বিরত থাকার জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন।

এতে আরও বলা হয়, নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতে নির্মিত ‘ফারাজ’ সিনেমাটি বাংলাদেশের সব অনলাইন পোর্টাল, ই-পত্রিকা, পত্রিকার অনলাইন ভার্সন ও টেলিভিশনের অনলাইন পোর্টালগুলোসহ সব অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শন না করার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তার শাহেনুর মিয়া ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে অনেক অনলাইন পত্রিকা এবং টেলিভিশনের ওয়েবসাইটে ভিডিও কন্টেট প্রচার করা হয়। সব অনলাইন সাইটগুলোকেও এই কন্টেন্টি (ফারাজ সিনেমা) প্রচারের জন্য নিষেধ করা হয়েছে।