NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

মাকে কাঁধে নিয়ে ওমরাহ করলেন ছেলে, ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৫, ০৪:৫১ এএম

মাকে কাঁধে নিয়ে ওমরাহ করলেন ছেলে, ভিডিও ভাইরাল

মাকে নিয়ে ছেলে এসেছেন ওমরাহ করতে। তবে বৃদ্ধা মা চলাচলে অক্ষম। আর তাই মাকে কাঁধে নিয়েই ওমরাহ সম্পন্ন করতে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ (তাওয়াফ) করছেন এক ছেলে। এমনই চিত্র ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে।

এর মাধ্যমে মায়ের প্রতি ছেলের ভক্তি, ভালোবাসা, মায়া ও মহব্বতের বিষয়টিই ফুটে উঠেছে।

মাকে কাঁধে বহনকারী ওই ছেলের নাম কী, কোন দেশের বা কোন অঞ্চলের লোক তিনি তার কিছুই জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, ছেলের কাঁধে চড়ে ওমরাহ করা বৃদ্ধার চোখে-মুখে আনন্দ এবং বিজয়ের হাসি। মা-ছেলের একসঙ্গে তাওয়াফ করার বিষয়টি লক্ষ্য করার পর অনেকেই তা ভিডিও করতে শুরু করেন। তাদের দেখে ওই ছেলে হাত নাড়েন। অপরদিকে তার মাও হাসিমুখে এদিক-ওদিকে তাকাতে থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছেলেকে বাহবা দিয়েছেন নেটিজেনরা। অনেকে বলেছেন, বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের অন্যন্য নিদর্শন এটি।

এদিকে ওমরাহ হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি। হজের মৌসুম বাদে বছরের যে কোনো সময় যে কোনো মুসলিম ওমরাহ করতে পারেন। তবে অন্য সাধারণ সময়ের চেয়ে পবিত্র রমজান মাসে বেশি মানুষ ওমরাহ পালনে মক্কা নগরীতে আসেন।

২০২০ সালে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর নির্দিষ্ট মানুষকে হজ ও ওমরাহ পালন করার সুযোগ দেয় সৌদি সরকার। তবে গত বছর থেকেই সকল বিধি-নিষেধ তুলে দেওয়া হয়। এরপর হাজার হাজার মানুষ একা বা পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করেছেন।