NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

দক্ষিণী ছবি নিয়ে আগ্রহ নেই সাইফ আলী খানের


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৮ এএম

দক্ষিণী ছবি নিয়ে আগ্রহ নেই সাইফ আলী খানের

ক্যারিয়ার শুরু করেছিলেন রোম্যান্টিক কমেডি ছবির নায়ক হিসাবে। তারপরে বহু চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। ‘ওমকারা’, ‘ফ্যান্টম’-এর মতো ছবিতে তার কাজের প্রশংসা করেছেন দর্শক ও সমালোচকরা। তবে গত কয়েক বছরে খলনায়কের চরিত্রের দিকেই বেশি ঝুঁকেছেন সাইফ। 

সম্প্রতি ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে সাইফকে। আসন্ন ‘আদিপুরুষ’ ছবিতেও রাবণের চরিত্রে দেখা যাবে বলিউডের নবাবকে। এসবের মধ্যে দক্ষিণী ছবি ‘এনটিআর ৩০’-এও খলনায়ক চরিত্রের জন্য ভাবা হয়েছিল তাকেই। তবে এনটিআর জুনিয়রের ছবিকে না বলে দিয়েছেন সাইফ আলী খান।

‘আরআরআর’-এর সাফল্যের পর এবার পরের ছবিতে মন দিয়েছেন দক্ষিণী তারকা অভিনেতা এনটিআর জুনিয়র। কোরাতালা শিবার পরিচালনায় তৈরি হচ্ছে পরের ছবি ‘এনটিআর ৩০’। ছবিতে এনটিআর জুনিয়রের পাশাপাশি দেখা যাবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকেও। এই ছবিতেই খলনায়কের চরিত্রের জন্য ভাবা হয়েছিল সাইফ আলি খানকে। কথাও এগিয়েছিল কিছুটা। তবে শেষ পর্যন্ত ওই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা। 

শোনা যাচ্ছে, আপাতত দক্ষিণী ছবি নিয়ে তেমন আগ্রহী নন সাইফ আলী খান। সেই কারণেই নাকি এই মুহূর্তে কোনো দক্ষিণী ছবিতে কাজ করতেও উৎসাহী নন তিনি।

গত মার্চ মাস থেকেই কাজ শুরু হয়েছে ‘এনটিআর ৩০’ ছবির। এই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বনি-কন্যা জাহ্নবী কাপুর।