NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে ‘বিটিএস’ তারকা জে হোপ


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৭:৩৫ এএম

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে ‘বিটিএস’ তারকা জে হোপ

দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে শারীরিকভাবে সক্ষম প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এবার এ তালিকায় নাম লেখালেন ‘বিটিএস’ তারকা জে হোপ। দ্বিতীয় বিটিএস সদস্য হিসেবে সামরিক ক্যাম্পে যোগ দিচ্ছেন তিনি। এর আগে, গত বছরের ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগদান করেন ব্যান্ডের আরেক সদস্য জিন।

শনিবার (১ এপ্রিল) জে হোপের তালিকাভুক্তির খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তার এজেন্সি বিগহিট মিউজিক। জানা যায়, তিনি একজন সক্রিয় দায়িত্বপ্রাপ্ত সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগদান করবেন।

সম্প্রতি বিগহিট মিউজিক একটি বিবৃতি প্রকাশ করেছে। যার মাধ্যমে ভক্তদের তার প্রবেশ অনুষ্ঠানে যোগদান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তালিকাভুক্তির দিনে কোনো পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হবে না। কারণ, বিদায় অনুষ্ঠানে শুধুমাত্র সামরিক কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। অবশ্য এই তারকা কবে সামরিক ক্যাম্পে যোগদান করবেন তার কোনো নির্দিষ্ট তারিখ বিবৃতিতে প্রকাশ করা হয়নি।

বিগহিট মিউজিক আরও জানায়, আমরা জে হোপের জন্য আপনার অব্যাহত ভালোবাসা এবং সমর্থন চাই যতক্ষণ না সে তার সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরে আসে। আমাদের কোম্পানি এই সময়ে তার প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করবে।

প্রসঙ্গত, ১৯৫৭ সাল থেকে এই পর্যন্ত দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে বাধ্যতামূলক সামরিক পরিষেবা বিদ্যমান। যা শারীরিকভাবে সক্ষম প্রতিটি পুরুষকে ১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে শেষ করতে হয়।  নিজস্ব আবেদন অনুসারে, প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে সেনাবাহিনী এবং মেরিনে ১৮ মাস, নৌবাহিনীতে ২০ মাস এবং বিমানবাহিনীতে ২১ মাস কাজ করে সামরিক প্রশিক্ষণ শেষ করতে হয়।