NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘দাদা’র সঙ্গে ‘কফি ডেট’ শ্রাবন্তীর!


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০৪:৩৩ এএম

‘দাদা’র সঙ্গে ‘কফি ডেট’ শ্রাবন্তীর!

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন নিয়ে বরাবরই মুখরোচক আলোচনা হয়। তিনবার বিয়ে ভেঙেছে, এরপর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কয়েকবার। সোশ্যাল মিডিয়ায় নায়িকার কোনো ছবি কিংবা ভিডিও আসা মানেই মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া। এবার এক পরিচালকের সঙ্গে তার ‘কফি ডেট’-এর ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বেশ চটেছেন শ্রাবন্তী।

ভাইরাল হওয়া ছবিতে শ্রাবন্তীর সঙ্গে যাকে দেখা যাচ্ছে তিনি টলিউডের পরিচালক শুভ্রজিৎ মিত্র। যিনি এর আগে দর্শকদের ‘অভিযাত্রিক’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন। এবার নিয়ে আসতে চলেছেন ‘দেবী চৌধুরানী’ সিনেমা। আর তাতেই মুখ্য চরিত্রে কাজ করার কথা রয়েছে শ্রাবন্তীর। আর এদিন দেখা করাটাও ছিল নাকি চরিত্র নিয়ে আলোচনার কারণেই!

নতুন সম্পর্কের গুজবে বেশ চটেছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে শ্রাবন্তী জানিয়েছেন, তারা কফিশপে ডেটে নয়, আগামী নতুন সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। সঙ্গে জানিয়ে দেন, ‘অভিযাত্রিক’ পরিচালককে তিনি ‘দাদা’ বলে ডাকেন। তাই এই ধরনের ভিত্তিহীন কুৎসা তার কাছে খুবই অপ্রিয়।

প্রসঙ্গত, বিশাল বাজেটে তৈরি হতে চলেছে ‘দেবী চৌধুরানী’। সিনেমাটি শুধু বাংলা নয়, ছয়টি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। শ্রাবন্তী ছাড়াও সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। টলিউড সূত্রে খবর, সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবি হতে চলেছে এটি।