NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ব়্যাম্প কাঁপালেন যিশুকন্যা, দেখে মুগ্ধ সৃজিত


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৮ এএম

ব়্যাম্প কাঁপালেন যিশুকন্যা, দেখে মুগ্ধ সৃজিত

ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত অভিনেতা যিশু সেনগুপ্তের কন্যা সারা সেনগুপ্ত। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি উমা’তে নজর কেড়েছিলেন সারা। তবে এবার আর ঘরের মাঠে নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়লেন তিনি। ইউরোপের এক ফ্যাশন সংস্থার হয়ে ব়্যাম্প কাঁপালেন সারা। সেই ছবি সবার সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 

বড় হয়ে গিয়েছে সৃজিতের ছোট্ট উমা। সারার চোখে মুখে আত্মবিশ্বাস তাক লাগাল সবাইকে। সারাকে দেখে গর্বিত সৃতিজ ক্যাপশনে লিখলেন, ‘আমার ছোট্ট উমা। ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসেবে মনোনীত হয়েছে সে। বিশ্বের শত শত মডেল যার জন্য অপেক্ষায় থাকে, সেখানে আমাদের উমা। আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটল র‍্যাম্পে। আমি গর্বিত, গর্বিত গর্বিত!’

মডেলিংয়ে বেশ হাত পাকিয়েছেন সারা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রীতিমতো প্রশিক্ষণও নিয়েছে সে। এদিন বহু সেলেব কন্যাই এই বিশেষ মঞ্চে জায়গা করে নিয়েছিলেন। সেলেবদের উপচে পড়া ভিড়ের মাঝে সবাইকে তাক লাগিয়ে খবরের শিরোনামে জায়গা করে নেয় সারা। সারার লুক যেন সত্যি অবিশ্বাস্য। এক কথায় দেখে তাকে চেনা কষ্টকর। সারার উমার সেই লুক আর এই বোল্ড লুকের ফারাক যে বিস্তর, তা তার একফালি ছবিই প্রমাণ করে। বয়স হয়েছে ১৮, নিজেকে এখন আরো বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করছেন যিশুকন্যা।

সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন সারা, তবে মাঝে মধ্যে পোস্ট করে থাকেন ভক্তদের জন্য। কখনো একাকী সেলফি, কখনো আবার পরিবারের সবার সঙ্গে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে গিয়েছে মুখের আদল। ভক্তরা সারার এই সাফল্যে বেজায় খুশি। এখন সবারই অপেক্ষায়, কবে বড়পর্দায় আবার দেখা যাবে তাকে।