NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ফাঁকি নয়, আনুশকাকে কর দিতেই হবে


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:২৫ এএম

ফাঁকি নয়, আনুশকাকে কর দিতেই হবে

ফাঁকি দেওয়া যাবে না, আনুশকাকে কর দিতেই হবে। বুধবার (২৯ মার্চ) মুম্বাই হাইকোর্টে এমনটাই জানিয়েছে সেলস ট্যাক্স বিভাগ। ট্যাক্স বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু তার পারফরম্যান্সে কপিরাইট রয়েছে, সেহেতু এটা তার আয়ের মধ্যে পড়ে। তাই আনুশকাকে কর দিতে হবে।

প্রসঙ্গত, হিসাবের বাইরে গিয়ে অতিরিক্ত কর চাপানো হয়েছে! সেলস ট্যাক্সের ডেপুটি কমিশনারের দেওয়া অর্ডারকে চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। 

আনুশকার অভিযোগ, অভিনেত্রী হিসেবে নয়, তার ওপর কর চাপানো হয়েছে প্রোডাক্ট এনডোর্সমেন্ট, অ্যাওয়ার্ড সেরেমনি উপস্থাপনা এবং অন্যান্য প্রচারমূলক কাজের জন্য। হাইকোর্টে জমা দেওয়া পিটিশনে আনুশকা জানিয়েছেন, তিনি তার পারফরমার রাইটস অন্য কাউকে দিয়ে রেখেছেন।

সেলস ট্যাক্সের রিপোর্টকে চ্যালেঞ্জ ছুড়ে আনুশকা জানিয়েছেন, ২০১২-১৩ সালে তার কাছে ১.০২ কোটি টাকা কর চাওয়া হয়েছে, পরের বছরই তা বেড়ে দাঁড়ায় ১.৬ কোটি। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন বিরাটপত্নী।