NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

দুর্নীতির টাকায় উড়ছেন বনি!


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম

দুর্নীতির টাকায় উড়ছেন বনি!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের। দু’বার এসফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দপ্তর থেকে ডাক পড়েছে। অভিযুক্ত কুন্তল ঘোষের টাকায় কেনা গাড়ির মূল্য ফেরত দিতে হয়েছে তাকে। আপাতত মামলা থেকে রেহাই পেলেও সমালোচনা তার পিছু ছাড়ছেই না। সামাজিকমাধ্যমে দুবাইয়ের আকাশে ওড়ার ভিডিও ভাগ করতেই ধেয়ে এলো কটূ মন্তব্য।

সম্প্রতি বনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, তিনি এখন দুবাইয়ে। ফলে তাকে নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। বেশিরভাগ মন্তব্যের সারসংক্ষেপ এমন যেন, দুর্নীতির টাকায় উড়ছেন বনি!

বনির পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুবাইয়ের এক উঁচু ইমারত থেকে তিনি শূন্য ঝুলে নেমে আসছেন। অ্যাডভেঞ্চার স্পোর্টসে মেতেছেন অভিনেতা। সঙ্গে ইনস্টাগ্রামে ভিডিও ক্যাপশনে বনি লিখেছেন, ‘দুবাই, এমন একটা শহর যেখানে আপনার অলীক স্বপ্নও সত্যি হতে পারে।’

অভিনেতার এই ভিডিও দেখেই সামাজিকমাধ্যমে আলোচনার সূত্রপাত। ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। কেউ লিখেছেন, ‘ইডি আসবে বলে উড়ে যাচ্ছেন।’ কারো প্রশ্ন, ‘এটা কি কুন্তলের টাকায়?’ কারো মতে, টম ক্রুজের মতো অভিনেতার স্টান্টকেও বনি হারিয়ে দিতে পারেন! অনেকের মতে, ইডির কাছ থেকে পালাতে শেষে বনিকে দুবাইয়ে হাজির হতে হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বনি সেনগুপ্ত এখন কলকাতাতেই আছেন। সম্ভবত নায়কের শেয়ার করা ভিডিওটি পুরোনো আর সেটি ঘিরেই সরগরম নেটপাড়া।