NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

ইউরোপে দূষণহীন গাড়ি চালুর পথে বাধা জার্মানি


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৮ পিএম

>
ইউরোপে দূষণহীন গাড়ি চালুর পথে বাধা জার্মানি

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ২০৩৫ সালের মধ্যে শুধু দূষণহীন গাড়ি অনুমোদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা জার্মানির কারণে আটকে যাচ্ছে। 

জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে ইউরোপীয় ইউনিয়ন ২০৩৫ সালের পর পেট্রোল ও ডিজেলচালিত নতুন গাড়ির ছাড়পত্র বন্ধ করার লক্ষ্যমাত্রা স্থির করতে চায়। ইউরোপীয় পার্লামেন্ট, ইইউ কমিশন ও সদস্য দেশগুলোর সরকার গত বছরই নীতিগতভাবে সে বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। কিন্তু জার্মানির সাম্প্রতিক আপত্তির কারণে সেই উদ্যোগ আপাতত ধামাচাপা দিতে হচ্ছে। বৃহস্পতি ও শুক্রবার ইইউ শীর্ষ সম্মেলনের এজেন্ডা থেকেও বিষয়টি বাদ পড়েছে।  

জার্মানির তিন দলের জোট সরকারের সবচেয়ে ছোট শরিক উদারপন্থি এফডিপি দল পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় এমন জটিলতা দেখা দিচ্ছে। পরিবহন মন্ত্রী ফল্কার ভিসিং ইইউ কমিশনের প্রস্তাব নাকচ করে ২০৩৫ সালের পর তথাকথিত কৃত্রিম ই-ফুয়েল-চালিত গাড়ি অনুমোদনের দাবি করেছিলেন। কমিশন সেই দাবি মেনে প্রস্তাবের নতুন খসড়া প্রস্তুত করা সত্ত্বেও ভিসিং তার আপত্তি তুলে নিচ্ছেন না। তিনি নতুন পালটা প্রস্তাব পেশ করতে চান। ফলে জার্মানি ‘গঠনমূলক' আলোচনার কথা বললেও ব্রাসেলসে বিরক্তি দেখা দিচ্ছে। 

এদিকে ইউরোপে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তির অনুপাত বাড়ানোর ক্ষেত্রে ফ্রান্স পরমাণু শক্তিকে বাড়তি গুরুত্ব দেওয়ার চেষ্টা করায় জার্মানি বিরক্তি প্রকাশ করছে। কাগজেকলমে দূষণহীন হলেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার ঝুঁকি এবং পরমাণু বর্জ্যের ভবিষ্যৎ নিয়ে জার্মানি অত্যন্ত সন্দিহান। তাছাড়া ফ্রান্স চতুর্থ প্রজন্মের যে পরমাণু চুল্লির ভরসায় এমন জ্বালানির ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করছে, সেই প্রযুক্তি এখনো চালু হয়নি৷