NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

অন্যায় করিনি, ভুল করেছি : বনি


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৬ এএম

>
অন্যায় করিনি, ভুল করেছি : বনি

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে। এর মাঝে নিজের পক্ষে সাফাই গেয়ে চরম ট্রোলের মুখে পড়েন তিনি। সাম্প্রতিক এই সমালোচনা ও ঝামেলার প্রভাব পড়েছে তার নতুন ছবি ‘আর্চির গ্যালারি’-এর ওপরও। বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে এই ছবি।

নতুন এই ছবির প্রিমিয়ারের দিনেও ইডির পক্ষ থেকে ডাক পড়েছে বনির। এবার দুর্নীতি ইস্যু, ছবির ব্যর্থতা, পারিশ্রমিক, সমালোচনা সব বিষয়ে মুখ খুললেন অভিনেতা। জানালেন, অন্যায় করেননি, ভুল করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সময়কে জানালেন নানান কথা। দুর্নীতির টাকায় গাড়ি কেনা প্রসঙ্গে বনি বলেন, ‘বাংলা বিনোদন জগতে কাজে আসার পর অনেক সময়ই চুক্তি ছাড়া কাজ করেছি। এই বিষয়টাতে অভ্যস্ত ছিলাম। কিন্তু এখন অনুভব করলাম এবার থেকে কাজ করলে চুক্তি করা ভীষণই জরুরি। নামী প্রযোজক ছাড়া নতুন প্রযোজকদের সঙ্গে কাজ করলেও ভালো করে আগে খোঁজখবর নিতে হবে।’ তার কথায়, ‘কিন্তু সবার বিষয়ে তো সঠিক তথ্য বের করা মুশকিল।’

মামলায় নাম জড়ানোয় কোনো আতঙ্কে আছেন কিনা। এমন প্রশ্নে বনির জবাব, ‘ভয় নয়, নার্ভাস ছিলাম। আমি কোনো অন্যায় করিনি, ভুল করেছি। কৌশানি, বাবা-মা সবার সঙ্গে আলোচনা করে কী করে এই সমস্যা থেকে বের হব সেটাই খালি ঠিক করার ছিল। আমার নাম যাতে খারাপ না হয় সেটার জন্যই এটার দরকার ছিল। মাঝখান থেকে আমার আর্থিক ক্ষতি হলো।’

নিজেকে ইন্ডাস্ট্রির ‘লিডিং মোস্ট অ্যাক্টর’ বলায় কটাক্ষের মুখে পড়তে হয় বনিকে। এ বিষয়ে অভিনেতার সাফ উত্তর, ‘বাংলা ছবির সঙ্গে জড়িত অভিনেতাদের এখন ছোট করে দেখার চল হয়েছে। মনে করা হয় তারা যেন বড় অঙ্কের অর্থ উপার্জন করতে পারেন না।’

তিন আরও যোগ করেন, ‘একজন তো বললেন একটা গাড়ির যা দাম তাতে নাকি একটা ছবি হয়ে যায়। জানি না কীভাবে একটা বাংলা ছবি ৪০ লাখ টাকায় হতে পারে। ইন্ডাস্ট্রির তত দিন উন্নতি হবে না যত দিন না বাংলা ছবিকে বড় জায়গায় দেখা হবে। সমস্ত শিল্পীদের ভালো বা খারাপ সময়ে এক জোট হওয়া দরকার টলিউডে।’

জানা গেছে, চলতি মাসের ২৬ মার্চ থেকেই একটি নতুন ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল। ধকল কমাতে ছবিটির শুটিং এক সপ্তাহ পিছিয়ে দিয়েছেন বনি।