NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

পাঠানকে পেছনে ফেলে নরওয়েতে নজির গড়ল মিসেস চ্যাটার্জী


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৫:১৪ এএম

>
পাঠানকে পেছনে ফেলে নরওয়েতে নজির গড়ল মিসেস চ্যাটার্জী

৪৫ বছরে পা রাখলেন বলিউড তারকা রানি মুখার্জি। বিশেষ এই দিনেই পাওয়া গেল দারুণ খবর। নরওয়েতে নজির গড়েছে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’। প্রথম সপ্তাহেই পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাকে।

সন্তান পালনে গাফিলতির অভিযোগ ওঠে প্রবাসী বাঙালি দম্পতি অনুরূপ ভট্টাচার্য ও সাগরিকা ভট্টাচার্যের বিরুদ্ধে। তাদের দুই সন্তানকে ফস্টার কেয়ারে রেখেছিল নরওয়ে সরকার। দীর্ঘ লড়াইয়ের পর সন্তানদের কাছে পান সাগরিকা। বাস্তব ঘটনা ‘মিসেস চ‌্যাটার্জি ভার্সাস নরওয়ে’ সিনেমায় তুলে ধরেছেন পরিচালক অসীমা ছিব্বার। আর সাগরিকার অনুপ্রেরণায় তৈরি দেবিকার ভূমিকায় অভিনয় করেছেন রানি।

কিছুদিন আগে রানির এই ছবি নিয়ে আপত্তি তুলেছিলেন হ্যান্স জেকব ফ্রাইডেনলুন্ড। তার বক্তব্য, ছবিতে পারিবারিক জীবন নিয়ে নরওয়ের প্রচলিত ধ্যান-ধারণাকে ভুলভাবে দেখানো হয়েছে। যার পাল্টা জবাব দিয়েছিলেন সাগরিকা ও ‘মিসেস চ্যাটার্জী’র প্রযোজক নিখিল আদবানি। এদিকে নরওয়ের সাধারণ মানুষও বেশ পছন্দ করেছেন ছবিটি।

মুক্তির সপ্তাহে নরওয়েতে ৬০ লাখ রুপির কাছাকাছি (৭৪৫ নরওয়ে ক্রোন) ব্যবসা করেছে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’। আর তাতেই পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’, ‘রইস’-এর মতো সিনেমাকে। সালমান খানের ‘সুলতান’ সিনেমার আয়ও ছাপিয়ে গিয়েছে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’।