NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান! কেন হলো না শেষমেশ


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ০৫:৩৫ এএম

>
জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান! কেন হলো না শেষমেশ

বলিউডে বিয়ের ফুল অহরহ ফুটলেও ‘ফরএভার সিঙ্গল’ তালিকায় নাম তুলেছেন সালমান খান। বিয়ে হোক বা না হোক প্রেমিকার সংখ্যায় কোনোদিনই ঘাটতি পড়েনি তার। বহু অভিনেত্রীর নাম জড়িয়েছে সালমানের সঙ্গে। এবার জানা গেল তিনি প্রেমে পড়েছিলেন জুহি চাওলার।

ক্যাটরিনা বা ঐশ্বরিয়া সালমানের সম্ভাব্য পাত্রীর তালিকায় থাকলেও জুহি চাওলার নাম সেই তালিকায় ছিল জানেন না অনেকেই। তবে সম্প্রতি টুইটারে সালমান খানের সাক্ষাৎকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সালমান বলছেন, জুহি খুব মিষ্টি মেয়ে। এরপরই ভাইজানের সংযোজন তিনি অভিনেত্রীর বাবার কাছে জুহিকে বিয়ের প্রস্তাব রেখেছিলেন।

এরপরই প্রশ্নকর্তার জিজ্ঞাসা, ‘কী উত্তর দিলেন অভিনেত্রীর বাবা?’ উত্তরে সল্লুভাই জানান, তিনি প্রত্যাখ্যান করেছিলেন সালমানের প্রস্তাব। ভাইজানের ধারণা সম্ভবত, তার রোজগার দেখেই এই প্রস্তাবে রাজি হননি তিনি।

ভিডিও দেখে একজনের মন্তব্য, ‘হৃদয় ভাঙার মুহূর্ত’। অপরজন মজা করে লিখেছেন, এরপর থেকেই আর কাউকে বিয়েই করলেন না ভাইজান। 

প্রসঙ্গত, জুহি চাওলা ও সালমান খানকে ১৯৯৭ সালে ‘দিওয়ানা মস্তানা’ ছবিতে একসঙ্গে দেখা যায়। এরপর আর কোনো ছবিতেই একসঙ্গে জুটি বেঁধে পর্দায় আসেননি এই দুই বলি-তারকা। তবে পুরনো এই সাক্ষাৎকারের ভিডিও অনেক স্মৃতি উসকে দিল নেটিজেনদের মনে।