NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

অস্কারের দাম মাত্র ১ ডলার!


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৫, ০৬:১৭ এএম

>
অস্কারের দাম মাত্র ১ ডলার!

চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত ‘অস্কার অ্যাওয়ার্ডস’। এই মঞ্চে পুরস্কৃত হওয়ার অর্থ গোটা বিশ্বব্যাপী সম্মানিত হওয়া। বিনোদন জগতের সঙ্গে যুক্ত শিল্পীদের এই পুরস্কার নিয়ে আগ্রহের শেষ নেই। পুরস্কারটি হাতে পেলে গর্বের বুক ভরে ওঠে তাদের।

এই অস্কারের আর্থিকমূল্য কত জানেন? মাত্র ১ ডলার। তবে চাইলেই তো আর একটি অস্কার নিজের সংরক্ষণে রাখাই যায় না। সেটা সম্ভব নয় বলেই এর মূল্যমান এত কম রাখা হয়েছে। কিন্তু কেন কেনা যাবে না?

নিউজ ১৮-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কেউ এটি কিনতে পারবেন না। তবে এটির দাম এত কম কেন? কারণ এটি বিক্রি করা যাবে না।  অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রতি বিজেতাকেই তা মেনে চলার নির্দেশও দেওয়া হয়। যেহেতু এটি ইন্ডাস্ট্রির সর্বাধিক সম্মানিত পুরস্কার, সেহেতু অ্যাকাডেমি চায় না এটি যত্রতত্র পাওয়া যাক। তবে পুরস্কারপ্রাপ্ত কেউ যদি এটি বিক্রি করতে চায়, তবে সবার আগে যেন তা অ্যাকাডেমিকেই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন, তাও মাত্র ১ ডলার মূল্যে। অন্যত্র এটি বিক্রিও করা যাবে না।

২০১৫ সালে ক্যালিফোর্নিয়ার এক বিচারক এমন একটি রায় দিয়েছিলেন। যেখানে স্পষ্ট বলা হয়েছে, বিজেতারা এই পুরস্কার বিক্রি করতে পারবেন না, নষ্ট করতেও পারবে না। যদিও এই স্ট্যাচু তৈরি করতে খরচ পড়ে ৪০০ ডলার। তবে বাজার দর মাত্র ১ ডলার। এই পুরস্কারকে সুরক্ষিত করতেই এমন নিয়ম করা হয়েছে। তাই ইচ্ছে থাকলেই কিনে ফেলা যাবে না। আবার কোনো বিজেতা এটি নষ্টও করতে পারবেন না।