NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

‘২২ বছর পর এই প্রথম নায়কের মতো পারিশ্রমিক পেলাম’


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ১২:১১ পিএম

>
‘২২ বছর পর এই প্রথম নায়কের মতো পারিশ্রমিক পেলাম’

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্থায়ী আবাস এখন মার্কিন মুলুকে। পপতারকা নিক জোনাসকে বিয়ে করে ক্যারিয়ার গড়ছেন হলিউডে। বলিউডের সিনেমা মানেই নায়কদের একচেটিয়া আধিপত্য। সেটা যেমন চরিত্রে তেমনি পারিশ্রমিকেও। এ নিয়ে নায়িকাদের মধ্যে ক্ষোভও রয়েছে।

তবে বলিউডে এমনটি হলেও হলিউডে কিন্তু অন্য রকম ঘটনার সাক্ষী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই মুহূর্তে হলিউড সিরিজ ‘সিটাডেল’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন নায়িকা। সেটির প্রচারের ফাঁকেই এক সাক্ষাৎকারে পারিশ্রমিক প্রসঙ্গে কথা বলেন তিনি।

তার কথায়, ‘হয়তো আমার কথা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। তবুও বলতে চাই গত ২২ বছর ধরে বিনোদন জগতে নানা ধরনের কাজ করে যাচ্ছি। কিন্তু সব সময়ই নায়কদের তুলনায় কম পারিশ্রমিক জুটেছে। তবে এই প্রথম সিটাডেলের নায়ক রিচার্ড ম্যাডেনের সমান পারিশ্রমিক পেয়েছি। যা কিনা সত্যিই ভালো লাগার মতো ঘটনা।’

হলিউডে প্রিয়াঙ্কার প্রথম কাজ ছিল টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। মাঝে মেয়ে মালতীকে নিয়ে কয়েক দিন ব্যস্ত ছিলেন। পরে আবার ‘সিটাডেল’-এর কাজে মন দেন।

প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘সিটাডেল’। দুটি পর্ব থাকবে এখানে। এরপর আবার ২৬ মে থেকে প্রতি শুক্রবার একটি করে নতুন পর্ব দেখা যাবে। প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন ছাড়াও স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।