NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

নজর কেড়েছে সজল-মিমের ‘গোলাপী’


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪০ এএম

>
নজর কেড়েছে সজল-মিমের ‘গোলাপী’

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও ‘গোলাপী’। এতে মারিয়া মিমের বিপরীতে মডেল হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। প্রথমবারের মতো জুটি বেঁধেই নজর কেড়েছেন সজল-মিম। এই জুটির অনস্ক্রিন রসায়নে মজেছে ভক্ত-দর্শকরা।

ইশতির সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জুভ এক্স বেলজি এবং দ্য টিএক্স। সংগীতায়োজন করেছেন এরডনেক্স। ড্যান্স কোরিওগ্রাফার ফ্লাই ফারুকের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

নতুন গানচিত্রটি নিয়ে নির্মাতা ইভান মনোয়ার ঢাকা পোস্টকে বলেন, ‘আইটেম নাম্বার ও পার্টি সং এর মিশেল রয়েছে গানটিতে। সেভাবেই ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকরা এনজয় করবে।’

নতুন গানে নতুনভাবে হাজির হচ্ছেন জানালেন মিম। তার কথায়, ‘এই মিউজিক ভিডিওটি আমার ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আমার ফ্যান-ফলোয়ার এবং দর্শকরা নতুনভাবে আমাকে স্ক্রিনে দেখবে। মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে এটা বিশ্বাস করি।’

ইতোমধ্যে মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে বেশিরভাগই গানচিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন।