NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে লোহিত সাগর উপকূলে নৌকাডুবি, মৃত ২১


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:৩২ এএম

>
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে লোহিত সাগর উপকূলে নৌকাডুবি, মৃত ২১

ইয়েমেনের লোহিত সাগর উপকূলে নৌকা ডুবে ২১ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের অধিকাংশই নারী ও শিশু। মঙ্গলবার (৭ মার্চ) মধ্যপ্রাচ্যের এই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূলে নৌকাডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত নৌকাটিতে ২৭ আরোহী ছিলেন। ইয়েমেনের স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনা বার্তাসংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে ইয়েমেনের হোদেইদাহ বন্দর নগরীর উত্তরাঞ্চলীয় আলুহেয়াহ জেলার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জেলা পরিষদের কর্মকর্তা আকরাম আল-আহদাল সিনহুয়াকে জানিয়েছেন।

সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ওই নৌকার আরোহীরা সবাই স্থানীয় গ্রামবাসী। এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা আলুহেয়াহ থেকে লোহিত সাগরের বৃহত্তম ইয়েমেনি দ্বীপ কামারান দ্বীপে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে ১২ জন নারী, সাতজন শিশু এবং দুইজন পুরুষ।

আকরাম আল-আহদাল জানিয়েছেন, সাগরে উত্তাল বাতাসের কারণেই সম্ভবত এই দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়া নৌকাডুবির পর ছয়জন বেঁচে গেছেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে হোদেইদাহ শহরের আল-থাওরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, কামারান দ্বীপ এবং হোদেইদাহ বন্দর ২০১৪ সালের অক্টোবর থেকে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।