NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

শামুকের মতো হয়ে গেছি, নিজেকে নিয়ে আড়ালে আছি: মৌসুমী


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০৯:১৬ এএম

>
শামুকের মতো হয়ে গেছি, নিজেকে নিয়ে আড়ালে আছি: মৌসুমী

তবে এখনো যেন অভিনেত্রীর মনে কিছু অভিমান, কিছু ব্যথা রয়ে গেছে। বুধবার (২৩ জুন) ইনস্টাগ্রামে করা তার পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া গেলো।

এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মৌসুমী লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি।’

প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা আরও লিখেছেন, ‘যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’ তবে পুরো কথা যেন বলতে গিয়েও বললেন না!

সিলেটের বন্যাদুর্গত মানুষের কথাও স্মরণ করেছেন তিনি, ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাবো, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে স্বামী ওমর সানীর সঙ্গে মৌসুমীর মুখ দেখাদেখি, এমনকি কথাও বন্ধ ছিল। সানীর দাবি, এই দূরত্বের জন্য দায়ী জায়েদ খান। তিনি মৌসুমীকে বিরক্ত করতেন। এ নিয়ে শিল্পী সমিতিতেও অভিযোগ দেন সানী।

শুধু তাই নয়, অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের আয়োজনে জায়েদ খানকে চড়ও মারেন ওমর সানী। বিপরীতে সানীকে পিস্তল দেখিয়ে হুমকি দেন জায়েদ। এরপর মৌসুমী এক অডিও বিবৃতিতে জানান, জায়েদ তাকে কখনো বিরক্ত করেননি। ফলে বিষয়টি ভিন্ন দিকে মোড় নেয়।

পরে অবশ্য মৌসুমী-সানীর পুত্র ফারদিন মুখ খোলেন। তিনি পুরো বিষয়টি খোলাসা করেন এবং বাবা-মা’র মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটান।